আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

স্বাস্থ্যদপ্তরের সাথে সংশ্লিষ্ট সকলের টিকা গ্রহণ বাধ্যতামূলক

স্বাস্থ্যদপ্তরের সাথে সংশ্লিষ্ট সকলের টিকা গ্রহণ বাধ্যতামূলক

ছবি: এলএবাংলাটাইমস

দ্য ইউএস ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস (এইচএইচএস) এর অধীনে থাকা সকল স্বাস্থ্যকর্মীদের অবশ্যই করোনার টিকা গ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) হেলথ সেক্রেটারি জাভিয়ের বেকেরা এই ঘোষণা দিয়ে বলেন, এইচএইচএস এর সব স্বাস্থ্যকর্মীকে টিকা নিতে হবে।

এইচএইচএস এক বিবৃতিতে জানায়, আমেরিকান ইন্ডিয়ানদের ইন্ডিয়ান হেলথ সার্ভিস (আইএইচএস) ও ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ (এনআইএইচ) এই সিদ্ধান্তের অন্তর্ভূক্ত হবে।

এইচএইচএস মেডিকেল এবং ক্লিনিক্যাল রিচার্স ফ্যাসিলিটির সাথে যুক্ত ২৫ হাজার কর্মী, কন্ট্রাক্টর, ট্রেইনি এবং ভলান্টিয়ার এই নির্দেশের আওতাধীন হবে।

বেকেরা বলেন, 'আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে মার্কিনী ও ফেডারেল কর্মীদের জন্য সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা'।

বিবৃতিতে জানানো হয়, ইউএস পাবলিক হেলথ সার্ভিস কমিশনড কর্পোরেশনের আওতাধীন সকলকেও টিকা নিতে হবে।

রাষ্ট্রীয় দপ্তরগুলোর মধ্যে এইচএইচএস সর্বশেষ এর কর্মীদের জন্য টিকা গ্রহণ বাধ্যতামূলক করছে।

এর আগের সপ্তাহে পেন্টাগন জানায়, সেনাবাহিনীর ১ দশমিক ৩ মিলিয়ন সদস্যের সবাইকে টিকা গ্রহণ করার নির্দেশ জারির জন্য মধ্য-সেপ্টেম্বরে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে অনুমোদনপত্র পাঠানো হবে।

দ্য ইউএস ডিপার্টমেন্ট অব ভেটেরানস অ্যাফেয়ার্সও গত মাসে এমন পদক্ষেপ গ্রহণ করেছে।

ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি যেনো আবার খারাপ না হয়, এর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বাইডেন প্রশাসন। একই সাথে টিকা গ্রহণ নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

বুধবার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাতের পর ইউনাইটেড এয়ারলাইন্স ইনকর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ স্কট কিরবি জানান, খুব শীঘ্রই আরো বেশ কিছু প্রতিষ্ঠান ও কোম্পানির কর্মীদের টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত