আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন 'হেনরি'

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন 'হেনরি'

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে ধেয়ে আসছে এই বছরের অন্যতম শক্তিশালী হারিকেন। ইতোমধ্যে সেই অঞ্চলের বাসিন্দাদের আসন্ন ঝড়ের জন্য আগাম প্রস্তুতি নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

এই হারিকেনটির নামকরণ করা হয়েছে হেনরি। রবিবার (২২ আগস্ট) এটি নিউ ইয়র্কের লং আইসল্যান্ড ও নিউ ইংল্যান্ডের দক্ষিণ অংশে আঘাত হানতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হারিকেনের প্রভাবে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস ও ছয় ইঞ্চি বৃষ্টিপাত ঝড়তে পারে। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে হারিকেন খুব একটা আঘাত হানে না। সর্বশেষ ১৯৯১ সালে নিউ ইংল্যান্ডে হারিকেন বব আঘাত হেনেছিল। সেবার ১৭ জনের মৃত্যু হয়।

ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এডমিনিস্ট্রেটর ডেনি ক্রিসওয়েল বলেন, 'আমাদের এই ঝড়টি খুব গুরুত্ব সহকারে নেওয়া উচিত। এটি যদি হারিকেন হয়ে আছড়ে নাও পরে, এরপরেও এর ঝড়ো বাতাস ও সামুদ্রিক ঢেউ বড় ক্ষয়ক্ষতির কারণ হতে পারে'।

ডেনি বলেন, 'বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকতে হতে পারে, গাছ উপড়ে পরতে পারে ও সামুদ্রিক ঢেউ বয়ে যেতে পারে'।

লং আইসল্যান্ড, কানেক্টিকাট এবং ম্যাসাচুসেটসের ছয় মিলিয়ন বাসিন্দার উপর হারিকেন সতর্কতা জারি করা হয়েছে।

সেই সাথে নিউ ইংল্যান্ড, নিউ ইয়র্ক এবং নিউ জার্সির ৩৬ মিলিয়ন বাসিন্দার উপর উপকূলীয় ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

ম্যাসাচুসেটসের গভর্নর চার্লি বেকারের অফিস থেকে শুক্রবার জানানো হয়, শনিবার থেকে সোমবার পর্যন্ত পার্ক এবং সমুদ্র সৈকত বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হারিকেনের প্রভাবে ৩ মিলিয়ন বাসিন্দাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হতে পারে। স্থানীয় আবহাওয়ার খবর এবং ঝড়ের আগাম প্রস্তুতি গ্রহণ করতে সবাইকে অনুরোধ জানায় কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত