আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

দুইদিনের মধ্যে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা বাতিলের নির্দেশ ফ্লোরিডা কর্তৃপক্ষের

দুইদিনের মধ্যে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা বাতিলের নির্দেশ ফ্লোরিডা কর্তৃপক্ষের

ছবি: এলএবাংলাটাইমস

৪৮ ঘণ্টার মধ্যে দুইটি স্কুল ডিস্ট্রিক্ট এ আরোপ করা মাস্ক ব্যবহারের নীতিমালা তুলে নেয়ার নির্দেশ দিয়েছে ফ্লোরিডা কর্তৃপক্ষ।

অন্যথায় দুই স্কুল ডিস্ট্রিক্ট এর সাথে সংশ্লিষ্ট বোর্ড মেম্বারদের তাদের বেতনের সমপরিমাণ ফাণ্ডিং বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে কর্তৃপক্ষ।

শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার করা যাবে না মর্মে ফ্লোরিডা কর্তৃপক্ষ রাজ্যজুড়ে নির্দেশনা জারি করেছে।

অ্যালাচুয়া ও ব্রোওয়ার্ড কাউন্টিতে মাস্ক ব্যবহারের নির্দেশনা জারি করেছে। ফ্লোরিডায় মোট পাঁচটি স্কুল ডিস্ট্রিক্ট রয়েছে। দ্য স্টেট বোর্ড অব এডুকেশন জানায়, দুই দিনের মধ্যে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা তুলে না দিলে বোর্ড মেম্বারদের বেতন কেটে রাখা হবে।

বিবৃতিতে জানানো হয়, মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা তুলে দেওয়া না হলে পর্যায়ক্রমে বেতন কেটে নেওয়া হবে৷ প্রথমে মাসিক ১২ ভাগের ১ ভাগ বেতন কেটে নেওয়া হবে।

তবে শিক্ষার্থী ও শিক্ষকদের উপর কোনো অর্থনৈতিক খড়গ নেমে আসবেনা বলে জানায় কর্তৃপক্ষ।

ফ্লোরিডা গভর্নর রন ডেসান্টিস বরাবরই করোনা বিধিনিষেধের বিপক্ষে কথা বলে এসেছেন। এর আগে স্কুলে মাস্কের প্রয়োজন নেই মর্মে একটি নির্বাহী আদেশ দেন তিনি। তবে অনেক ডিস্ট্রিক্ট এই আদেশের বিপক্ষে দাঁড়িয়ে জানায়, তাদের মাস্ক ব্যবহারের প্রয়োজন আছে।

যুক্তরাষ্ট্রে নতুন শিক্ষাবর্ষ শুরুর প্রাক্কালে এই ঘোষণা এসেছে। এদিকে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে তরুণদের মধ্যে সংক্রমণও বাড়ছে। তবে ডেল্টা ভ্যারিয়েন্টের ফলে শিশুদের মারাত্মক অসুস্থ হওয়ার প্রমাণ নেই।

বেশ কিছু রাজ্যের পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে শিশুদের ভর্তি অনেক বেড়ে গেছে। এর মধ্যে অনেক শিশুর রোগ যেমন অ্যাজমা, ডায়াবেটিস ইত্যাদি ছিল।

আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়া মাত্র ১ শতাংশ শিশুকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এবং দশমিক শূন্য এক শতাংশ শিশুর মৃত্যু হয়েছে। 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত