আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইডা, জরুরি অবস্থা জারি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইডা, জরুরি অবস্থা জারি

ছবি: এলএবাংলাটাইমস

লুইজিয়ানা কোস্টলাইনের দিকে ধেয়ে আসছে হারিকেন ইডা। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের আঘাতের আশংকায় নিউ অরলিন্সের মেয়র বাসিন্দাদেরকে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন।

শুক্রবারে ( ২৭ আগস্ট) একটি প্রেস কনফারেন্সে মেয়র লাটোয়া ক্যান্ট্রেল যেসকল বাসিন্দারা শহরের লিভি সিস্টেমের বাইরে থাকে তাদেরকে সুরক্ষিত স্থানে যাওয়ার নির্দেশ দেন।

লেভি হচ্ছে বন্যা ঠেকানো দেয়ালের ব্যবস্থা যা নিচু নিউ অরলিন্সকে রক্ষা করার জন্য ২০০৫ সালে নির্মাণ করা হয়।

ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে যে রোববারের মধ্যে ইডা আরো শক্তিশালী হতে পারে।

ইতোমধ্যে ঘূর্ণিঝড়টির কারণে কিউবাতে ভারী বৃষ্টি ও শক্তিশালী বাতাস দেখা গিয়েছে।

ঝড়ের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এখনো পরিষ্কার না। তবে, সমুদ্রপৃষ্ঠের বর্ধিত তাপমাত্রা উপরের বাতাসকে উষ্ণ করে ও ঘূর্ণিঝড়ের জন্য শক্তির যোগান দেয়। যার ফলে ঘূর্ণিঝড় আরো শক্তিশালী হয়।

জলবায়ু বিশেষজ্ঞরা জানায় যে রবিবার ম্যাক্সিকো উপসাগরের উত্তর উপকূলে যখন ঝড়টি পৌঁছাবে, তখন সেটি ক্যাটাগরি ৪ শক্তিতে থাকবে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ বেঞ্জামিন স্কট বলেন, ‘যারা প্রস্তুত না তাদের জন্য এটি একটি জীবন পরিবর্তনকারী ঝড় হবে।,

শুক্রবারে দক্ষিণ কিউবাতে ঘূর্ণিঝড় ইডা আঘাত হানে। আইল অফ ইয়ুথে ঘূর্ণিঝড়টি ১২০ কিমি/ঘণ্টা গতিবেগে আঘাত হানে।

কাকতালীয়ভাবে, রোববারে হ্যারিকেন ক্যাটরিনার ১৬তম বার্ষিকী। ঘূর্ণিঝড় ক্যাটরিনা ২০০৫ সালে নিউ অরলিন্সে আঘাত হানে।ক্যাটরিনার কারণে শহরটির শতকরা ৮০ ভাগ অংশ প্লাবিত হয় ও ১ হাজার ৮০০ জন নিহত হয়।

কিউবা ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই বিপজ্জনক ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন যে জোয়ারের সময় যদি ঘূর্ণিঝড় আঘাত হানে, তাহলে সেটি নিউ অরলিন্স শহরের লেভি সিস্টেমের উপর দিয়ে যাবে ও শহর সমুদ্রের পানি দিয়ে প্লাবিত হবে।

শুক্রবার বিকেলে ন্যাশনাল হারিকেন সেন্টার একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে মেক্সিকো উপসাগরের উষ্ণ জল ঝড়টিকে আরো শক্তিশালী করে তুলছে। ঘূর্ণিঝড়টির কারণে মিসিসিপি ও আলাবামা রাজ্যেও বন্যা দেখা দিতে পারে।

গভর্নর বেল এডওয়ার্ডস শনিবার সন্ধ্যায় জরুরি অবস্থা ঘোষণা করেছে ও রাজ্যের উপকূলে বসবাসকারী বাসিন্দাদেরকে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাইউস বলেছে যে কেন্দ্রীয় সরকারও জরুরি সহায়তা প্রদানের পরিকল্পনা করছে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত