আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

লুইজিয়ানায় তাণ্ডব চালাচ্ছে হারিকেন আইডা, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

লুইজিয়ানায় তাণ্ডব চালাচ্ছে হারিকেন আইডা, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় আঘাত হেনেছে হারিকেন আইডা। ঘণ্টায় ২৪০ কি/মি বেগে উপকূলে আছড়ে পরে হারিকেনটি।

ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, হারিকেনের প্রভাবে বিপদজনক ঢেউ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

রবিবার সকালে হারিকেনটি আঘাত হানার আগেই হাজার হাজার মানুষ অন্যত্র সরে যায়। তবে অনেকেই সরে যায়নি।

রাজ্যের গভর্নর জন বেল এর আগে বলেন, ১৮৫০ সালের পর হারিকেন আইডা সবচেয়ে ভয়াবহ আঘাত হানতে পারে।

গালফ অব ম্যাক্সিকোর উষ্ণ পানি থেকে শক্তি সঞ্চয় করে লুইজিয়ানায় আছড়ে পরে আইডা।

হারিকেন আইডা চার মাত্রার শক্তি সঞ্চয় করে নিউ অরল্যান্সের সাউথে পোর্ট ফোরচনের কাছে আঘাত হানে। সাফির-সিম্পসন স্কেল অনুসারে, চার মাত্রার হারিকেনে ভবন, গাছ ও বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষতি হয়ে থাকে।

নিম্ন উপকূলীয় অঞ্চল পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে কিছু কিছু ঢেউ ৪ দশমিক ৮ মিটার উঁচু দিয়ে বয়ে যেতে পারে।

ঝড়ের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এখনো পরিষ্কার না। তবে, সমুদ্রপৃষ্ঠের বর্ধিত তাপমাত্রা উপরের বাতাসকে উষ্ণ করে ও ঘূর্ণিঝড়ের জন্য শক্তির যোগান দেয়। যার ফলে ঘূর্ণিঝড় আরো শক্তিশালী হয়। ফলে আরো ঘন বৃষ্টিপাতের সাথে এগুলো আঘাত হানে।

একই দিনে ১৬ বছর আগে হারিকেন ক্যাটরিনা নিউ অরল্যান্সে আঘাত হেনেছিল। তৃতীয় মাত্রার হারিকেনে সেবার শহরের ৮০ শতাংশ ডুবে যায় ও ১ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়।

দ্য ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) নিউ অরল্যান্সের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে অনুরোধ জানান।

সংস্থাটি টুইট বার্তায় বলে, যারা নিরাপদে সরে জাননি, তারা জানলাবিহীন ছোট রুম বা ইন্টেরিওর রুমে আশ্রয় নিন।

পাওয়ারআউটেজ ডট ইউএস এর সূত্রমতে, রবিবার স্থানীয় সময় ১টা ৩০ মিনিট পর্যন্ত ২ লাখ ২০ হাজার বাসিন্দার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

করোনার কারণে ইতোমধ্যে লুইজিয়ানার হাসপাতালে রোগী পূর্ণ হয়ে আছে। যুক্তরাষ্ট্রে তৃতীয় সর্বোচ্চ করোনা সংক্রমণ লুইজিয়ানায় হয়েছে।

সাধারণত হারিকেনের সম্ভাবনা থাকলে হাসপাতাল খালি করে দেওয়া হয়। তবে এবার মোট আসন সংখ্যা খুব সীমিত।

এখন পর্যন্ত গালফ অব ম্যাক্সিকোর ৮০টির উপর তেল শোধানাগার খালি করে দেওয়া হয়েছে। সেই সাথে ওই রাজ্যের অর্ধেক তেল-গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

এর আগে কিউবার বেশকিছু অংশে আঘাত হেনেছে হারিকেন ইডা। এতে গাছপালা উপড়ে যায় ও যানবাহন ভেসে যায়। এছাড়া জ্যামাইকায় ইডার প্রভাবে ভারি বৃষ্টিপাত হয়। তবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত