আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ফেডারেল ও প্রাইভেট প্রতিষ্ঠান কর্মীদের টিকা বাধ্যতামূলক করলেন বাইডেন

ফেডারেল ও প্রাইভেট প্রতিষ্ঠান কর্মীদের টিকা বাধ্যতামূলক করলেন বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

বৃহৎ প্রতিষ্ঠানগুলোর কর্মীদের টিকা গ্রহণ, অন্যথায় নিয়মিত করোনা পরীক্ষা বাধ্যতামূলক করে আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

একই সাথে লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও টিকাদান কর্মসূচির আওতায় আনার নির্দেশনা জারি করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে দেশের বিভিন্ন রাজ্যের হাসপাতাল করোনা রোগীতে পূর্ণ হয়ে গেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী ১০০ মিলিয়ন কর্মীকা টিকা প্রদান করতে হবে।

প্রেসিডেন্ট জো বাইডেন টিকাদান বিষয়ে পরিকল্পনা প্রকাশের সময় বলেন, 'এটি স্বাধীনতা কিংবা ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় নয়। এটি নিজে ও চারপাশের সুরক্ষা নিশ্চিত করতে অবশ্য পালনীয় কাজ'।

করোনার শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৬ লাখ ৫০ হাজার বাসিন্দার মৃত্যু হয়েছে। এখনো দেশের অন্তত ৮০ মিলিয়ন বাসিন্দা টিকা গ্রহণ করেননি।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজে তাঁর নতুন পরিকল্পনা প্রকাশ করেন ও এসব কথা বলেন।

তিনি বলেন, 'যেসব ব্যক্তিগত প্রতিষ্ঠানের ১০০ বা এর বেশি কর্মী আছেন, তাদের টিকা গ্রহণ করতে হবে বা প্রতি সপ্তাহে অন্তত একবার করোনা পরীক্ষা করাতে হবে'।

তিনি বলেন, 'সেই সাথে ১৭ মিলিয়ন স্বাস্থ্যখাতের কর্মী এই নির্দেশনার আওতায় পরবে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত