আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

গর্ভপাত আইনের বিরুদ্ধে বিচার বিভাগের দেওয়ানি মামলা

গর্ভপাত আইনের বিরুদ্ধে বিচার বিভাগের দেওয়ানি মামলা

ছবি: এলএবাংলাটাইমস

টেক্সাসের বিতর্কিত গর্ভপাত নিষিদ্ধ নীতির বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেছে দ্য ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজি)।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, 'এই আইনটি সম্পূর্ণরূপে সংবিধান বিরুদ্ধ'।

সেপ্টেম্বরের ১ তারিখ থেকে টেক্সাসে বিতর্কিত এই গর্ভপাত আইন কার্যকর হয়েছে। এই আইনের ফলে ফিটাসে হার্টবিট শনাক্ত হলে পরে আর গর্ভপাত ঘটানো যাবে না। ধর্ষণ ও অন্যান্য ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম রাখা হয়নি।

মঙ্গলবার গভর্নর গ্রেগ অ্যাবোট এই বিলটি স্বাক্ষর করেন। এই সময় তাকে ধর্ষণ ও অন্যান্য বিষয়ে ব্যতিক্রম না থাকা নিয়ে প্রশ্ন করা হয়।

তখন অ্যাবট বলেন, 'পরিষ্কার করে বলতে চাই, ধর্ষণ একটি অপরাধ। আর টেক্সাসের মূল লক্ষ্য হচ্ছে এদের গ্রেফতার করা, শাস্তির আওতায় আনা ও জেলে পুরে রাখা। টেক্সাসের প্রথম লক্ষ্য হচ্ছে ধর্ষণ দূর করা। ফলে কোনো নারী ও কোনো ব্যক্তি যেনো ধর্ষণের শিকার না হয়'।

টেক্সাস আইনের মাধ্যমে কোনো প্রাইভেট সিটিজেন অন্য কাউকে গর্ভপাত ঘটানোর সাথে যুক্ত থাকার দায়ে বা পরিকল্পনার দায়ে অভিযোগ দায়ের করতে পারবে।

আইনটি পাশ হওয়ার পর থেকেই চিকিৎসক ও নারী সংগঠনগুলো আইনটি বাতিলের জন্য তীব্র প্রতিবাদ এবং আন্দোলন শুরু করে।

গর্ভধারণের ছয় সপ্তাহ পর থেকেই টেক্সাসে গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে।

নতুন এই আইনকে বলা হচ্ছে এসবি-এইট। গত সপ্তাহে এটি কার্যকর হওয়ার পর থেকেই চিকিৎসক এবং নারী অধিকার গ্রুপগুলো এটির সমালোচনা করে আসছে।

মে মাসে টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট 'হার্টবিট অ্যাক্ট' নামে এই আইনটি স্বাক্ষর করেন।

এই আইনটি রাজ্যের অন্যতম কঠিন আইনগুলোর মধ্যে একটি। ফোয়েটাল হার্টবিট শনাক্ত হওয়ার পর গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে এই আইনের ফলে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এটিকে 'মিসলিডিং' বলেও থাকে।

গভর্নর অ্যাবট এই আইনের স্বপক্ষে বলেন, 'আমরা সবসময় জীবন রক্ষার পক্ষে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত