আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

ট্রাম্পকে ক্ষমতায় দেখতে না চাইলে নিউসামকে ভোট দিন: বাইডেন

ট্রাম্পকে ক্ষমতায় দেখতে না চাইলে নিউসামকে ভোট দিন: বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার রিকল নির্বাচনের একদিন আগে গভর্নর গেভিন নিউসামের পক্ষে প্রচারণা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচনে গেভিন নিউসাম পরাজিত হলে তাঁকে গভর্নর পদ থেকে সরে যেতে হবে।

রিকল নির্বাচনের মাধ্যমে ক্যালিফোর্নিয়াবাসী ঠিক করবেন যে নিউসাম গভর্নর হিসেবে তাঁর দায়িত্ব আরো চালিয়ে যাবেন কী না অথবা অন্য কে তাঁর স্থলাভিষিক্ত হবেন- সেটি৷

লং বিচে গেভিন নিউসামের সাথে সমাবেশে যোগ দিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, 'এই রিকল নির্বাচনের ফলাফল বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হবে'।

নির্বাচনের ফলাফল রাজ্যের উপর বেশ প্রভাব ফেলবে মন্তব্য করে জো বাইডেন বলেন, 'আপনারা দয়া করে ভোট দিন। আপনাদের স্বজন এবং বন্ধুদের ভোটদান নিশ্চিত করুন'।

নির্বাচনের আগের জরিপগুলোতে দেখা গেছে, এই নির্বাচনে সুস্পষ্টভাবে এগিয়ে রয়েছে ডেমোক্রেটিকরা। গেভিন নিউসামের প্রধান প্রতিপক্ষ ল্যারি এল্ডার মূলত রিপাবলিকান ভাবাদর্শ প্রচার করে যাচ্ছেন।

এর আগে ২০১৯ সালে গণতান্ত্রিক উপায়ে গভর্নর নির্বাচিত হোন গেভিন নিউসাম। তবে রিপাবলিকানরা আগেভাগেই তাঁকে বিতাড়নের চেষ্টা চালাচ্ছে।

লং বিচের সমাবেশে প্রেসিডেন্ট জো বাইডেন উপস্থিত জনসমাগমকে উদ্দেশ্য করে বলেন, 'জাতির চোখ এখন আপনাদের উপর। আপনারা রিকল নির্বাচনে 'না' ভোট প্রদান করুন'।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, 'আপনাদের গেভিন নিউসামকে গভর্নর হিসেবে রাখতে হবে অন্যথায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় চলে আসবে। ল্যারি এল্ডার হচ্ছে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের 'ক্লোন'।

ক্যালিফোর্নিয়া মূলত ডেমোক্রেটিক রাজ্য হিসেবে পরিচিত। তবে সেখানে রিপাবলিকান প্রভাবও রয়েছে। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ৬ মিলিয়ন ভোট প্রদান হয় ক্যালিফোর্নিয়া থেকে।

মঙ্গলবারের (১৪ সেপ্টেম্বর) নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে বেশ উদ্দীপনা রয়েছে। ফলে নির্বাচনের ফলাফল নিয়ে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। ইতোমধ্যে রিকল নির্বাচনকে কেন্দ্র করে প্রেসিডেন্ট জো বাইডেন ও এর আগে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস রাজ্যে প্রচারণা চালিয়ে গেছেন।

নিউসামের অন্যতম প্রধান প্রতিপক্ষ ল্যারি এল্ডার লস এঞ্জেলেস এবং অরেঞ্জ কাউন্টিতে দিনব্যাপী প্রচারণা চালিয়ে গেছেন। এর আগে তিনি কোনো রাজনৈতিক পদবীতে ছিলেন না। সম্প্রতি হলিউড অভিনেত্রী রোজ ম্যাকগাউন তাঁর পক্ষে প্রচারণায় যোগ দিচ্ছেন।

এদিকে, নির্বাচনের পর ল্যারি এল্ডার এর ফলাফল মেনে নিবেন কী না, সেটি নিশ্চিত করতে অস্বীকৃতি জানান।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত