আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

টেক্সাস উপকূলে আঘাত হানলো হ্যারিকেন নিকোলাস, প্রাণহানির শঙ্কা

টেক্সাস উপকূলে আঘাত হানলো হ্যারিকেন নিকোলাস, প্রাণহানির শঙ্কা

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলে আঘাত হেনেছে হ্যারিকেন নিকোলাস। এর প্রভাবে ভারি বৃষ্টিপাতের পাশাপাশি প্রাণঘাতী বন্যার শঙ্কা রয়েছে৷

সোমবার (১৩ সেপ্টেম্বর) শেষ রাতের দিকে উপকূলীয় ঝড় থেকে শক্তি সঞ্চয় করে হ্যারিকেনে রূপান্তরিত হয় নিকোলাস। জিএমটি ৫টা ৩০ মিনিটে উপকূলে আছড়ে পরে নিকোলাস।

পাওয়ারআউটেজ ডট ইউএসের সূত্রমতে, টেক্সাসে ইতোমধ্যে ৩ লাখ ৫০ হাজার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেন লুইজিয়ানায় জরুরি অবস্থা জারি করেছেন এবং সরকারি সাহায্যের নির্দেশনা জারি করেছেন।

মাত্র কয়েক সপ্তাহ আগে হ্যারিকেন আইডার প্রভাবে এই অঞ্চলে কয়েক ডজন বাসিন্দার মৃত্যু হয়। এছাড়া লুইজিয়ানার লাখো বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরে। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করা পঞ্চম শক্তিশালী হ্যারিকেন ছিলো সেটি।

আবহাওয়াবিদেরা জানান, নিকোলাসের প্রভাবে ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইছে ও হোস্টন এলাকায় ১৮ ইঞ্চি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দ্য ইউএস ন্যাশনাল হ্যারিকেন সেন্টার সতর্কবার্তা জারি করে জানায়, 'ঘনবসতিপূর্ণ মেট্রোপলিটন অঞ্চল এবং অন্যান্য আরো কিছু অঞ্চলে বন্যা হতে পারে। এতে কিছু  প্রাণনাশের আশঙ্কাও রয়েছে। এই অবস্থাকে ন্যাশনাল ওয়েদার সার্ভিস 'প্রাণনাশক' বলে অবিহিত করেছে'।

লুইজিয়ানার গভর্নর জন বেল অ্যাডওয়ার্ডস সংবাদ সম্মেলনে জানান, 'আমরা নিশ্চিত করবো এই ঝড়ের কবলে যেনো কেউ একা পরে না যায়'।

তিনি বলেন, 'হ্যারিকেন আইডার ফলে ভঙ্গুর পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে বন্যার আশঙ্কা রয়েছে'।

গভর্নর জানান, আইডার প্রভাবে লুইজিয়ানার ১ লাখ ১৯ হাজার বাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট ইতোমধ্যে ১৭টি কাউন্টি এবং তিনটি শহরে জরুরি সতর্কতা জারি করেছেন।

হোস্টন মেয়র সিলভেস্টার টার্নার বন্যার আশঙ্কার কথা জানিয়েছেন এবং এই অঞ্চলের ২ দশমিক ৩ মিলিয়ন বাসিন্দাকে রাস্তা ও মোটরযানের রাস্তা এড়িয়ে চলতে বলেন।

এক সংবাদ সম্মেলনে মেয়র টার্নার বলেন, 'বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং এর জন্য প্রস্তুতি নিতে হবে। প্রাথমিকভাবে প্রচুর বৃষ্টিপাত হবে এবং কতোদিন এই পরিস্থিতি চলবে, তা আমরা জানি না।

হ্যারিকেন নিকোলাসের কারণে দুই রাজ্যের কয়েক ডজন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। টেক্সাসের কর্পাস ক্রিস্টি এবং হোস্টন শহরের শতাধিক ফ্লাইট বাতিল কিংবা দেরি হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত