আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

উইসকনসিনে চার বন্ধুকে গুলি করে হত্যা, লাশ মিললো ভ্যানে

উইসকনসিনে চার বন্ধুকে গুলি করে হত্যা, লাশ মিললো ভ্যানে

ছবি: এলএবাংলাটাইমস

উইসকনসিনের একটি ভূট্টাক্ষেতে ভ্যানের ভেতর চারজন তরুণ-তরুণীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। হত্যাকাণ্ডের তদন্তে সাহায্যের জন্য স্থানীয় কর্তৃপক্ষ এফবিআই এর সাহায্য কামনা করেছে।

রবিবারে উইসকনসিনের ডান কাউন্টিতে মিনেসোটা নিবাসী চারজন তরুণ-তরুণীর মৃতদেহ পাওয়া যায়। স্থানীয় কর্তৃপক্ষ এই হত্যাকাণ্ডে বিস্মিত হয়েছেন।

কাউন্টি শেরিফ কেভিন বাইগড বলেন, ‘এরকম হত্যাকাণ্ড এই অঞ্চলে আগে কখনো হয়নি। আমি আমার ৩৩ বছরের কর্মজীবনে এই সর্বপ্রথম এমন কোন অপরাধের মুখোমুখি হলাম।‘

সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে চারজনই অনেক কাছের বন্ধু ও তাঁরা টুইন সিটির বাসিন্দা। উইসকনসিনের এই অঞ্চলের সাথে তাদের কোন সম্পর্ক নেই।

মৃত ব্যক্তিরা হলো- ৩০ বছর বয়সী নিতোসা লি ফ্লুগ প্রেসলি, ৩০ বছর বয়সী জেসমিন ক্রিশ্চিন স্টার্ম, ২৬ বছর বয়সী ম্যাথিউ আইসায়া পেটাস ও ৩৫ বছর বয়সী লোয়েস ফোরম্যান। এদের সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে। অনুমান করা হচ্ছে, মৃতদেহ খুঁজে পাওয়ার ২৪ ঘণ্টা আগে এদের হত্যা করা হয়েছে।

ফ্লুগ প্রেসলি ও স্টার্ম অনেক কাছের বন্ধু ছিলো। পেটাস স্টার্মের সৎ ভাই ছিলো ও ফোরম্যান স্টার্মের বয়ফ্রেন্ড ছিলো।

ম্যাথিউ ও স্টার্মের ভাই জ্যাক পেটাস বলেন, ‘এরকম ভয়াবহ ঘটনা হবে বলে কখনো ভাবিনি। আমি জানি না কেন কেউ তাদের হত্যা করবে।‘

জ্যাক আরো বলেন, ‘আমরা বুঝেছিলাম যে খারাপ কিছু ঘটেছে কারণ স্টার্ম ফোন ধরছিলেন না। আমাদের একটি অনুমান আছে হত্যাকারীর পরিচয় নিয়ে। কিন্তু এখন তা বলা ঠিক হবে কিনা জানি না।‘

জানা যায়, শনিবারে রাতে দলটি সেন্ট পলের একটি বারে একসাথে অবস্থান করছিলো। উক্ত বার থেকে ৬৫ মাইল দূরে তাদের মৃতদেহ পাওয়া যায়।

ফ্লুগ প্রেসলির বাবা ডেমোন প্রেসলি জানান যে দলটি একজনের সাথে বারটি ত্যাগ করে ও অজানা কোন স্থানে যায়। এরপর কি ঘটেছে তা তিনি জানেন না।

পুলিশ এখনো হত্যাকারীর পরিচয় বা হত্যাকাণ্ডটি কেন সংগঠিত হয়েছে তা সম্পর্কে কিছু বলেনি। বাইগড জানান যে পুরো ঘটনাটি অনেক রহস্যজনক।

এফবিআই মিনিয়াপলিস ফিল্ড অফিস শেরিফের অফিসকে ভয়াবহ হত্যাকাণ্ডের তদন্ত করতে সহায়তা করছে, এবং যদি দেখা যায় যে মিনেসোটায় হত্যা করা হয়েছে তবে এটি যৌথ তদন্তে পরিণত হতে পারে।

বাইগড জানান, তদন্তকারীরা বর্তমানে মৃতদের পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে কথা বলছে।

তিনি বলেন, 'এই মুহূর্তে কেউ সন্দেহের বাইরে না।‘

এলএবাংলাটাইমস/এমডব্লিউই

শেয়ার করুন

পাঠকের মতামত