আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

'বিশ্ব মোড়লের ভূমিকায় ফিরবে যুক্তরাষ্ট্র'- জাতিসংঘ অধিবেশনে বাইডেন

'বিশ্ব মোড়লের ভূমিকায় ফিরবে যুক্তরাষ্ট্র'- জাতিসংঘ অধিবেশনে বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর জো বাইডেন মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এই প্রথমবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, 'এই বিশ্ব একটি চূড়ান্ত নির্ণায়ক দশকের ক্রান্তিলগ্ন পার করছে'।

এই পরিস্থিতি মোকাবিলায় তিনি বিশ্বের অন্যান্য মিত্র দেশগুলোর সাথে একত্রে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার এবং ফ্রান্সের সাথে সাবমেরিন চুক্তি নিয়ে চাপের মুখে আছে যুক্তরাষ্ট্র। এরই প্রাক্কালে তিনি বিশ্বের অন্যান্য দেশের সাথে একত্র হয়ে সংকট মোকাবিলার আশ্বাস দেন।

একই সাথে গ্লোবাল লিডারশিপ বা বিশ্ব মোড়লের ভূমিকায় আবারো যুক্তরাষ্ট্র তার পুরানো স্থান উদ্ধার করবে বলেও আশা প্রকাশ করেন বাইডেন।

তিনি বলেন, 'আমাদের উচিত একত্রে কাজ করা, যা আগে কখনো হয়নি'।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম আসর এবার বসেছে নিউ ইয়র্কে। এবারের আলোচনায় প্রাধান্য পায় জলবায়ু পরিবর্তন এবং করোনা মহামারি সংকট। এই দুইটি ইস্যুতেই দ্বিধাবিভক্ত রয়েছে পৃথিবী।

প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বের অন্যান্য দেশের সাথে একত্রে কাজ করার আহবান জানিয়ে বলেন, 'আমাদের সাফল্য হলো অন্য দেশগুলোর সাফল্য নিশ্চিত করা'।

চীনের সাথে যুক্তরাষ্ট্রের চলমান সংকট বিষয়ে জো বাইডেন বলেন, 'যুক্তরাষ্ট্র কোনো কোল্ড ওয়ার শুরু করতে চাইছেনা কিংবা বিশ্বের দেশগুলোর মধ্যে কোনো বিভক্তি চাইছেনা'।

তবে তিনি বলেন, 'যেকোনো হামলা থেকে যুক্তরাষ্ট্র নিজেদের, মিত্রদের এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো শক্ত হাতে প্রতিহত করবে'।

সেই সাথে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয় নিয়ে সাফাই গেয়েছেন জো বাইডেন৷ এই বিষয়টি নিয়ে দেশ ও দেশের বাইরের অনেক মিত্রদেশ সমালোচনা করেছিলেন। প্রেসিডেন্ট এই প্রসঙ্গে বলেন, 'মিলিটারি ক্ষমতা আমাদের সর্বশেষ অবলম্বন হওয়া উচিত'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত