আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

আমেরিকার বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে স্যালমোনেলার প্রাদুর্ভাব

আমেরিকার বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে স্যালমোনেলার প্রাদুর্ভাব

ছবি: এলএবাংলাটাইমস

আমেরিকার বিভিন্ন রাজ্যে দেখা দিচ্ছে স্যালমোনেলার প্রাদুর্ভাব। সিডিসি জানিয়েছে, কোন একটি অজানা খাদ্যদব্যের কারণে আমেরিকার বিভিন্ন রাজ্যে স্যালমোনেলার একটি নতুন স্ট্রেইন প্রভাব বিস্তার করছে।

এপর্যন্ত নতুন স্ট্রেইনটিতে ২৭৯ জন ব্যক্তি আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত সপ্তাহে, সিডিসি ২৫টি রাজ্য মিলিয়ে ১২৭জন রোগীর কথা জানায়। তাঁরা জানায়, বর্তমানে স্যালমোনেলার প্রাদুর্ভাবটি ২৯টি রাজ্যে ছড়িয়ে পড়েছে।

সিডিসি জানায়, ৩ আগস্টে স্যালমোনেলার প্রাদুর্ভাবটি শুরু ও তা খুব দ্রুত বিস্তার লাভ করে। এখন পর্যন্ত প্রাদুর্ভাবটির কারণে কারো মৃত্যু হয়নি।

কর্মকর্তারা বিশ্বাস করেন যে আক্রান্ত ব্যক্তির সংখ্যা আরো বেশি হতে পারে। কারণ, স্যালমোনেলা অনেকসময় ঘরে বসেই ঠিক হয়ে যায়।

সংস্থাটি বলছে, অসুস্থ ব্যক্তি সত্যিই এই প্রাদুর্ভাবের অংশ কিনা তা নির্ধারণ করতে চার সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

তদন্তকারীরা নিশ্চিত নন যে কি কারণে এই প্রাদুর্ভাব ঘটছে।

সিডিসি একটি প্রেস বিবৃতিতে জানায় যে যেসকল রেস্টুরেন্টে খেয়ে মানুষজন অসুস্থ হয়েছে, সেসকল রেস্টুরেন্ট থেকে খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁরা জানায়, কোন উপাদান থেকে স্যালমোনেলা ছড়াচ্ছে তা খুঁজে বের করতে আরো সময় প্রয়োজন।

সিডিসি জানায়, স্বাস্থ্য কর্মকর্তারা বর্তমানে তথ্য সংগ্রহ করছে।

সিডিসির মুখপাত্র বেলসি গঞ্জালেস বলেন, ‘আপনার মাঝে স্যালমোনেলার কোন লক্ষণ দেখা গেলে, অতিদ্রুত আপনার নিকটবর্তী স্বাস্থ্য-কর্মকর্তার সাথে যোগাযোগ করুন।‘ 

স্যালমোনেলার লক্ষণগুলো হলোঃ ডায়রিয়া, জ্বর, পেট ব্যথা, বমি বমি ভাব ও মাথাব্যথা।

স্যালমোনেলার গুরুতর লক্ষণগুলো হলোঃ পানিশূন্যতা, ডায়রিয়ার সাথে উচ্চ জ্বর, টানা কয়েকদিন ডায়রিয়া ও বমি হওয়া। কারো মাঝে এই লক্ষণগুলো দেখা গেলে, তাকে অতিদ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত