আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

যুক্তরাষ্ট্রে বেড়েছে সহিংস অপরাধ ও হত্যা: এফবিআই

যুক্তরাষ্ট্রে বেড়েছে সহিংস অপরাধ ও হত্যা: এফবিআই

ছবি: এলএবাংলাটাইমস

ইউএস ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের তথ্য (এফবিআই) অনুযায়ী, গত চার বছরের মধ্যে প্রথমবার সহিংস অপরাধ বৃদ্ধি পাচ্ছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) ২০২০ সালের অপরাধ সংক্রান্ত তথ্য-উপাত্ত প্রকাশ করে এফবিআই।

২০২০ সালে যুক্তরাষ্ট্রে ২১ হাজার ৫০০টি খুনের ঘটনা ঘটেছে যা গত বছরের থেকে ৩০ গুণ বেশি। এফবিআই গত ৬০ বছর ধরে অপরাধ সংক্রান্ত তথ্য সংরক্ষণ করে আসছে।

জাস্টস ফর মার্ডারড চিল্ড্রেনের প্রতিষ্ঠাতা লাওয়ান্ডা হোকিন্স বলেন, 'এটি ভয়াবহ'। এই প্রতিষ্ঠানের মাধ্যমে মূলত খুন সংক্রান্ত অপরাধ কমাতে সচেতনতা সৃষ্টি করে থাকে এবং যারা প্রিয় মানুষ হারিয়েছে সেইসব পরিবারকে সাহায্য করে।

হোকিন্স বলেন, 'এটি ভয়াবহ কারণ অধিক খুনের সংখ্যার মানে হচ্ছে অধিক সংখ্যক ভুক্তভোগী। যদি অপরাধ বাড়ে তো সেটির পাশাপাশি ভুক্তভোগীর সংখ্যাও বাড়ে'।

এফবিআই এর তথ্যানুসারে, রাষ্ট্রীয়ভাবে খুনের সংখ্যা যতোটুকু বেড়েছে, ক্যালিফোর্নিয়া সেই সংখ্যা আরো অধিক বেড়েছে। এটি একই সাথে ছোট-বড় শহরকে ক্ষতিগ্রস্ত করছে।

দেশের অন্যান্য অংশের থেকে প্রতি লাখে অপরাধের হার ক্যালিফোর্নিয়া রাজ্যে বেশি।

শেরিফ অ্যালেক্স ভিয়ানুয়েভা বলেন, 'লস এঞ্জেলেস কাউন্টিতে এই বিষয়টি আরো গুরুতর হয়ে উঠেছে'।

ভিয়ানুয়েভা বলেন, গত বছরের তুলনায় খুনের সংখ্যা বেড়েছে ৬০ শতাংশ বেশি।

তিনি বলেন, গত বছর খুনের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয় ৩৭ শতাংশ। এটি এখন উল্টোপথে যাচ্ছে।

২০১৪ সাল থেকেই সহিংস অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে লস এঞ্জেলেসে। শেরিফ জানান, এটির জন্য অনেকাংশে দায়ী প্রস্তাবনা ৪৭। এই আইনের ফলে ছোট ধরণের অপরাধের কারণে অপরাধী সাব্যস্ত না করে মন্দ আচরণ সাব্যস্ত করা হয়।

হোকিন্স জামান, সাউথ লস এঞ্জেলেসে খুনের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, 'এটির সমাধান কীভাবে করা সম্ভব? এটির একক কোনো সমাধান নেই। অনেক বেশি মানুষ এসবে জড়িয়ে পরছে'৷

ভিয়ানুয়েভা বলেন, 'অপরাধের মূল শিকার হচ্ছে কৃষ্ণাঙ্গ ও এশিয়ান ব্রাউন কমিউনিটি। তারা ২৪ ঘণ্টা সুরক্ষিত থাকতে পারে না এবং তারাই এসবের শিকার বেশি হচ্ছে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত