নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু
গর্ভপাত অধিকার রক্ষা র্যালিতে অংশ নিলো হাজার হাজার মার্কিনী
ছবি: এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের হাজার হাজার বাসিন্দা গর্ভপাতের অধিকার রক্ষায় র্যালিতে অংশ নিয়েছে। মূলত টেক্সাসে গর্ভপাতের বিরুদ্ধে আইন জারি হওয়ায় এর প্রতিবাদে র্যালি চলছে।
দেশজুড়ে প্রো-চয়েস অনুসারীরা মনে করছেন আবারো গর্ভপাতের আইনি অধিকার ফিরে আসতে পারে৷
আসন্ন মাসগুলোতে সুপ্রিম কোর্টে এই বিষয়ে শুনানি রয়েছে যেটি 'রো ভার্সেস ওয়েড' এর আইন পরিবর্তন করতে পারে। ১৯৭৩ সালে দেশজুড়ে গর্ভপাত বৈধ করে এই আইনটি পাশ হয়।
ওয়াশিংটন ডিসির সুপ্রিমকোর্ট বিল্ডিং এর সামনে হাজার হাজার মার্কিনী জড়ো হোন। তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল 'গর্ভপাত বৈধ করো'।
এর আগে র্যালিটি শুরুতেই কয়েক ডজন গর্ভপাত বিরোধী সমর্থকদের তোপের মুখে পরে।
জানা গেছে, গর্ভপাত বিরোধীরা র্যালির সমর্থকদের বিরুদ্ধে স্লোগান দেয়। এক গর্ভপাত বিরোধী ব্যক্তি র্যালির উদ্দেশ্যে চিৎকার করে বলে, 'নিষ্পাপ শিশুদের রক্ত তোমাদের হাতে লেগে আছে'।
গর্ভপাতের সমর্থনে র্যালিতে অংশ নেওয়া একজন বলেন, আমরা নারীদের অধিকার রক্ষায় র্যালিতে অংশ নিয়েছি'।
র্যালিতে অংশ নেওয়া এক সমর্থক রবিন হর্ন বলেন, আমাকে গর্ভপাতের মতো বিষয় নিয়ে সৌভাগ্যক্রমে সিদ্ধান্ত নিতে হয়নি। তবে এমন অনেক নারী আছেন, যাদের পুরুষ কিংবা সরকার বাচ্চার ব্যাপারে কোনোই সিদ্ধান্ত দেওয়ার অধিকার রাখে না'।
নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হচুল গর্ভপাতের সমর্থনে দুইটি র্যালিতে বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, 'গর্ভপাত বিষয়টি নিয়ে যুদ্ধ করতে করতে আমরা ক্লান্ত'।
ক্যাথি হচুল বলেন, 'এটি রাষ্ট্রের একটি স্থিতিশীল আইন এবং এটি অন্য কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবেনা। এই অধিকার কেউ কোনোদিন লঙ্ঘন করতে পারবেনা'।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন