আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মিনেসোটায় পানশালায় বন্দুক হামলা: তরুণীর মৃত্যু, আহত ১৪

মিনেসোটায় পানশালায় বন্দুক হামলা: তরুণীর মৃত্যু, আহত ১৪

ছবি: এলএবাংলাটাইমস

মিনেসোটার সেন্ট পলে একটি পানশালায় বন্দুক হামলায় ২০ বছরের এক তরুণীর মৃত্যু হয়েছে। এই হামলায় আহত হয়েছেন আরো ১৪ জন।

সেন্ট পল পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানায়, রবিবার (১০ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে অফিসাররা ওই পানশালায় পৌঁছে ১৫ জনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়।

আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ২০ বছর বয়েসী এক তরুণীর মৃত্যু ঘটে। আহত অন্যান্যদের অবস্থা তেমন গুরুতর না৷

এখন পর্যন্ত হামলার সাথে সম্পৃক্ততার অভিযোগে কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, এই হামলার কারণ জানতে ও কী কারণে গুলি ছোঁড়া হয়, সেটি উদ্ধারে পাঁচজন তদন্তকারী কাজ করছেন।

প্রাথমিক তথ্যে জানা যায় একাধিক ব্যক্তি এই বন্দুক হামলার সাথে জড়িত ছিল।

সেন্ট পলের পুলিশ প্রধান টড এক্সিটেল এক বিবৃতিতে বলেন, 'এই হামলায় যেই তরুণী মারা গেছেন, তার জন্য আমার হৃদয় ভারাক্রান্ত৷ পানশালায় হামলার সময় যে সব মানুষ উপস্থিত ছিল, তাদের এবং স্বজনদের প্রতি সমবেদনা'।

এক্সিটেল বলেন, 'যারা এই হামলার সাথে জড়িত তাদের অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে। আমাদের এই ডিপার্টমেন্টে সেরা কয়েকজন তদন্তকারী আছে। এই হামলাকারীদের খুঁজে পাওয়া না পর্যন্ত আমরা থামবো না'।

সেন্ট পল পুলিশ জানায়, এই বছর শহরটিতে এটি ৩২ তম খুনের ঘটনা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত