আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বিদেশে 'নিউক্লিয়ার সিক্রেটস' বিক্রির চেষ্টা: ইউএস নেভির প্রকৌশলী সস্ত্রীক গ্রেফতার

বিদেশে 'নিউক্লিয়ার সিক্রেটস' বিক্রির চেষ্টা: ইউএস নেভির প্রকৌশলী সস্ত্রীক গ্রেফতার

ছবি: এলএবাংলাটাইমস

অন্য দেশের কাছে নিউক্লিয়ার সম্পর্কিত গোপনীয় তথ্য বিক্রি চেষ্টার অভিযোগে ইউএস নেভির এক প্রকৌশলী ও তার স্ত্রীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জাস্টিস ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, জনাথন টয়বে এবং তার স্ত্রী ডিয়ানাকে শনিবার (৯ অক্টোবর) ওয়েস্ট ভার্জিনিয়া থেকে আটক করা হয়।

ঘটনাসূত্র জানায়, এই দুইজন নিউক্লিয়ার সাবমেরিন এর নকশার গোপন তথ্য বিক্রি করার চেষ্টা করছিল। একটি পিনাট বাটার স্যান্ডউইচের ভিতর ভরে নকশা পাচারের চেষ্টা করে তারা।

তাদের ধারণা ছিল যারা নকশাটি কিনতে চাইছেন তারা ভিন্ন দেশের নাগরিক। তবে প্রকৃতপক্ষে তারা ছদ্মবেশি এফবিআই এজেন্ট ছিল।

বিবৃতিতে জানানো হয়, জনাথন (৪২) ও তার স্ত্রী (৪৫) এই দুইজনের বিরুদ্ধে 'অ্যাটোমিক এনার্জি অ্যাক্ট' এর মামলা দায়ের করা হয়েছে।

জনাথন টয়েবে ইউএস নেভির নিউক্লিয়ার পরিচালনা প্রোগ্রামে কাজ করতেন ও তার ন্যাশনাল সিকিউরিটি ক্লিয়ারেন্স ছিল।

দ্য জাস্টিস ডিপার্টমেন্ট জানায়, ২০২০ সালের এপ্রিল মাসে 'বিদেশি সরকারের' কাছে সে একটি প্যাকেজ পাঠায় এবং চিরকুটে লিখে দেয় সম্পর্ক আরো নিবিড় করার কথা যেনো পরবর্তীতে আরো তথ্য সে বিক্রি করে দিতে পারে৷

এরপর থেকে তিনি এক ব্যক্তির সাথে গোপনীয় মেইল দিয়ে আলাপ আলোচনা করতে থাকে৷ তার ধারণা ছিল যার সাথে ইমেইলে কথা বলছেন তারা বাইরের দেশের সরকারি লোক। প্রকৃতপক্ষে তারা এফবিআই এজেন্ট ছিল।

এর কয়েক মাস পর এই দুই দম্পতি চুক্তি অনুযায়ী তথ্য বিক্রি করতে সম্মত হোন। ১ লাখ ডলার ক্রিপোকারেন্সি পেয়ে তারা তথ্য বিক্রি করেন।

এই বছরে জুন মাসে জনাথন এবং ডিয়ানা ওয়েস্ট ভার্জিনিয়া ভ্রমণ করতে আসেন ও তথ্য বিক্রি করে চলে যান।

জানা যায়, জনাথন একটি মেমোরি কার্ডের ভিতর তথ্য নিয়ে যেয়ে একটি স্যান্ডউইচের ভিতর দিয়ে তা একটি নির্দিষ্ট স্থানে রেখে আসেন। সেখান থেকে এফবিআই এর এজেন্টরা কার্ডটি সংগ্রহ করেন এবং এই দম্পতির কাছে অর্থ পাঠিয়ে দেন।

জনাথন এরপর দ্বিতীয়বারের মতো আগস্ট মাসে একটি চুইঙ্গামের প্যাকেটের ভেতর দিয়ে আরো কিছু গোপনীয় তথ্য বিক্রি করেন।

তৃতীয়বার এভাবে বিক্রি করতে চাইলে এফবিআই এর এজেন্টরা তাদের আটক করেন। আগামী ১২ অক্টোবর তাদের ফেডারেল কোর্টে তোলা হবে৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত