আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

অনুষ্ঠিত হল বাইডেন ও ম্যাক্রোর ফোনালাপ

অনুষ্ঠিত হল বাইডেন ও ম্যাক্রোর ফোনালাপ

ছবি: এলএবাংলাটাইমস

ইউরোপের প্রতিরক্ষাকে আর জোরদার করার ব্যাপারে ঐক্যমত প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবারে এক ফোনালাপে তাদের মাঝে এই নিয়ে কথা হয়।

হোয়াইট হাউস কর্তৃক প্রকাশিত এক প্রেস বিবৃতিতে জানা যায় যে দুই নেতা ফোনালাপে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। চলতি মাসের শেষেরদিকে ইতালিতে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকের প্রস্তুতির খাতিরে এই ফোনালাপটি সংগঠিত হয়।হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও অভিন্ন স্বার্থ রক্ষার অনেকগুলো জায়গা রয়েছে।একই কথা ফ্রান্সের প্রেস বিবৃতিতেও বলা হয়।

সাম্প্রতিককালে, অস্ট্রেলিয়াকে ঘিরে আমেরিকা ও ফ্রান্সের সর্ম্পকের অবনতি ঘটে৷ ২০১৬ সালে ফ্রান্সের সাথে পারমানবিক সাবমেরিন কেনার চুক্তি করে অস্ট্রেলিয়া। পরবর্তীতে, চলতি বছরে চীনকে আটকানোর জন্য অস্ট্রেলিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তিতে সই করে আমেরিকা ও ইংল্যান্ড। উক্ত চুক্তির অধীনে, অস্ট্রেলিয়াকে নৌযান ও নৌপ্রযুক্তি সরবরাহ করবে আমেরিকা।

এর কারণে, অস্ট্রেলিয়া ফ্রান্সের সাথে করা চুক্তি বাতিল করে। এতে ফ্রান্স ক্ষুদ্ধ হয়ে আমেরিকা থেকে তাদের রাষ্ট্রদূতকে সরিয়ে ফেলে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভেস লে ড্রিয়ান অভিযোগ করেন, ‘বাইডেন প্রশাসন পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের পথেই হাঁটছে। ট্রাম্পের মতো আচরণ করছেন জো বাইডেন।’ নিজের ইউরোপীয় মিত্রের সাথে সম্পর্ক উন্নয়নে বদ্ধপরিকর আমেরিকা। চলতি মাসের শুরুতে ফ্রান্স সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সফরকালে তিনি ম্যাক্রোর সঙ্গেও বৈঠক করেন। আগামী মাসেত শুরুতে ফ্রান্স সফরে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আশা করা হচ্ছে, এর মাধ্যমে প্যারিস ও ওয়াশিংটনের মধ্যেকার টানাপোড়েন কিছুটা হলেও কমবে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত