আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সিরিয়ায় আমেরিকার ড্রোন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা নিহত

সিরিয়ায় আমেরিকার ড্রোন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা নিহত

ছবি: এলএবাংলাটাইমস

সিরিয়ায় এক ড্রোন হামলায় আল-কায়েদার এক শীর্ষ সন্ত্রাসীকে হত্যা করেছে আমেরিকা। শুক্রবার (২২ অক্টোবর) এক প্রেস বিবৃতিতে হামলা ও হত্যার ঘটনাটি নিশ্চিত করা হয়।

আব্দুল হামিদ আল- মাতার নামক সন্ত্রাসীটি আল-কায়েদার এক শীর্ষ নেতা ছিলো। তার মৃত্যুতে আল-কায়েদার কার্যক্রমে বাধা তৈরি হবে বলে আশা করছে আমেরিকা। আর্মি মেজর জন রিগসবি বলেন, 'এই শীর্ষ কর্মকর্তার মৃত্যুতে আল-কায়েদার কার্যক্রম থিতিয়ে পড়তে পারে। আল-কায়েদা এখন পূর্বের ন্যায় নিরীহদের ওপর শোষণ চালাতে পারবে না।'

এই হামলায় আর কারো মৃত্যু হয়নি বলে জানা গিয়েছে।

ড্রোন হামলার দুইদিন পূর্বে দক্ষিণ সিরিয়ার এক আমেরিকান আউটপোস্টে হামলা করেছে আল-কায়েদা। ড্রোন হামলাটি প্রতিশোধমূলক কিনা সে ব্যাপারে রিগসবি মন্তব্য করেননি। রিগসবি বলেন, ' আল-কায়েদা আমাদের জন্য একটি হুমকিস্বরুপ। সন্ত্রাসী সংগঠনটি সিরিয়াকে কেন্দ্র করে তাদের সন্ত্রাস কার্যক্রম চালিয়ে যাচ্ছে।'

এই ড্রোন হামলার পূর্বে সেপ্টেম্বর মাসে আল-কায়েদার আরেক নেতা সেলিম আবু আহমেদকে হত্যা করে আমেরিকা। সিরিয়ার এই গৃহযুদ্ধকে কেন্দ্র করে আটটি বাহিনী একে অপরের সাথে মরণপণ যুদ্ধ করে যাচ্ছে। এর মধ্যে ক্ষমতাসীন আসাদ বাহিনী, আমেরিকার সেনাবাহিনী, আল-কায়েদা, আইসিস অন্যতম। এখন পর্যন্ত এই যুদ্ধ্বের কারণে ৫ লাখ মানুষ নিহত হয়েছে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত