আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হলো পরিত্যক্ত কঙ্কাল ও জীবিত তিন শিশু!

অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হলো পরিত্যক্ত কঙ্কাল ও জীবিত তিন শিশু!

ছবি: এলএবাংলাটাইমস

টেক্সাসের হ্যারিস কাউন্টিতে একটি অ্যাপার্টমেন্ট থেকে একটি শিশুর কঙ্কাল এবং জীবিত তিন শিশুকে উদ্ধার করা হয়েছে।

হ্যারিস কাউন্টি শেরিফ অফিস সূত্র জানায়, রবিবার (২৪ অক্টোবর) এই মর্মস্পর্শী ঘটনা উদঘাটিত হয়।

শেরিফ এড গঞ্জালেজ জানান, জনকল্যাণের অংশ হিসেবে নিয়মিত পরিদর্শনে যায় ডেপুটিরা। এই সময় একটি অ্যাপার্টমেন্ট ভবনে এই অবস্থা দেখতে পাওয়া যায়।

তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে একটি মানুষের খুলি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, এটি কোনো এক শিশুর খুলি।

কর্তৃপক্ষ আরো জানায়, ওই ভবন থেকে আরো তিনটি শিশুকে উদ্ধার করা হয়েছে। তারা ভবনের অ্যাপার্টমেন্ট ইউনিটে পরিত্যক্ত অবস্থায় বাস করছিল।

রবিবার এক সংবাদ বিবৃতিতে গঞ্জালেজ বলেন, এটি একটি ভয়াবহ দৃশ্য ছিল। শিশুগুলো যেভাবে বেঁচে ছিল, সেটি হৃদয়বিদারক। শিশু তিনটির বয়স ১৫, ১০ এবং ৭।

দীর্ঘদিন ধরে বড় শিশুটি ছোট শিশুদের দেখাশোনা করে আসছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারী দলের ধারণা, অন্য যেই শিশুটির মাথার খুলি পাওয়া গেছে, সেটি সম্ভবত তাদের ভাই বা বোন ছিল।

জানা গেছে, মৃত ওই শিশুর খুলি বা দেহাবশেষ ওই অ্যাপার্টমেন্টে ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেগুলো লুকানোর কোনো প্রবণতা ছিল না।

গঞ্জালেজ বলেন, 'আমরা সকল কিছু বিবেচনা করে দেখছি। দেহটি পঁচার সময় শিশুগুলা সেখানেই ছিল'।

তবে এই শিশুরা স্কুলে ভর্তি হয়েছিল কী না, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হ্যারিস শেরিফ কাউন্টি অফিশিয়ালরা শিশুদের কোনো আত্মীয় বা এদের সম্পর্কে তথ্য রয়েছে, এমন কাউকে যোগাযোগ করতে আহবান জানিয়েছেন।

তিনটি শিশুই এখন কাউন্টি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত