আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে আকাশপথে ভ্রমণের জন্য নতুন নিয়মনীতি ঘোষণা বাইডেনের

যুক্তরাষ্ট্রে আকাশপথে ভ্রমণের জন্য নতুন নিয়মনীতি ঘোষণা বাইডেনের

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য নতুন নিয়মনীতি জারি করেছে হোয়াইট হাউজ। ২০২০ সালের পর এ প্রথমবারের মতো ভ্রমণ বিধিনিষেধ তুলে নেওয়ায় এই নিয়ম জারি করা হয়েছে৷

বিদেশি ভ্রমণার্থীদের জন্য আগামী মাস থেকে ইউএস বর্ডার খুলে দেওয়া হচ্ছে এবং ফ্লাইট চালু করে দেওয়া হচ্ছে। তবে ভ্রমণের শর্ত হচ্ছে সকল বাসিন্দাকে করোনা টিকা গ্রহণ করতে হবে।

কয়েক ডজন দেশের উপর থেকে যুক্তরাষ্ট্র ট্রাভেল ব্যান তুলে নিয়েছে। এরমধ্যে যুক্তরাজ্য, ইউরোপের বেশকিছু দেশ, চায়না এবং ভারত রয়েছে।

অনেকদিন ধরেই ইউএসের ট্রাভেল ইন্ডাস্ট্রি নিষেধাজ্ঞা তুলে দিতে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আর্জি করে আসছিলেন।

সর্বপ্রথম সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যান্য দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেন। পরে ক্ষমতায় বসে প্রেসিডেন্ট বাইডেন এই নিষেধাজ্ঞা ২০২১ সাল পর্যন্ত বর্ধিত করেন।

তখন ব্রাজিল, চীন, সাউথ আফ্রিকা, যুক্তরাজ্য, ২৬টি সেনজেনভূক্ত দেশ, আয়ারল্যান্ড, ভারত, ইরানের উপর এই নিষেধাজ্ঞা আরোপিত হয়।

সোমবার (২৫ অক্টোবর) এই প্রেক্ষিতে প্রেসিডেন্ট জো বাইডেন এক ঘোষণাপত্রে স্বাক্ষর করে জানান, যাত্রী নেওয়ার আগে এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলোর অবশ্যই যাত্রীদের টিকার সনদ পরীক্ষা করতে হবে৷

বাইডেন ঘোষণাপত্র বলেন, 'ধীরে ধীরে সকল দেশের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে তবে সেটি হবে টিকার সনদের ভিত্তিতে।

এয়ারলাইন্স প্রতিষ্ঠানকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে ভ্রমণার্থীর টিকা 'অফিশিয়াল সোর্স' থেকে এসেছে এবং ভ্রমণের পূর্বেই দুই ডোজ টিকা গ্রহণ সম্পন্ন করেছে। যে টিকাগুলো ইউএস হেলথ রেগুলেটরস এর অনুমোদন প্রাপ্ত, সেগুলো গ্রহণ করা হবে।

যেসব বাসিন্দা টিকা গ্রহণ করেননি, তাদের ভ্রমণের একদিন পূর্বে করোনা নেগেটিভ পরীক্ষা করিয়ে সেই সনদ দেখাতে হবে। আমেরিকার বাসিন্দাদের জন্যও এই নিয়ম প্রযোজ্য হবে।

যেসব ভ্রমনার্থীর বয়স ১৮ বছরের কম, তাদের টিকা গ্রহণের সনদ লাগবে না তবে ভ্রমণের তিনদিন পূর্বের করোনা নেগেটিভ সনদ প্রয়োজন হবে।

নভেম্বর মাসের ৮ তারিখ থেকে নতুন এই ভ্রমণ বিধি নিষেধ কার্যকর হতে যাচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত