আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

অ্যামট্রাকের সাথে গাড়ির সংঘর্ষ: মৃত ৩, আহত ১

অ্যামট্রাকের সাথে গাড়ির সংঘর্ষ: মৃত ৩, আহত ১

ছবি: এলএবাংলাটাইমস

সাউথ ক্যারোলিনায় অ্যামট্রাকের সাথে গাড়ির সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন একজন।

শনিবার (৩০ অক্টোবর) ভোররাতে একটি রেলরোড ক্রসিং এ এই দুর্ঘটনাটি ঘটে।

নর্থ চার্লসস্টোন ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানায়, রাত ২টা ৩০ মিনিটে নর্থ চার্লসস্টোনের একজন পুলিশ এই দুর্ঘটনাটি রিপোর্ট করেন।

ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলে যেয়ে একটি গাড়ি রোডওয়ের পাশে ভীষণ ক্ষতিগ্রস্ত অবস্থায় পরে থাকতে দেখে। গাড়িতে আহত অবস্থায় চারজনকে পাওয়া যায়।

কর্তৃপক্ষ জানায়, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত অবস্থায় আরেক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থা এখনো জানা যায়নি।

কর্তৃপক্ষ জানায়, ধারণা করা হচ্ছে রেলরোড ক্রসিং এ অ্যামট্রাক ট্রেনের সাথে গাড়িটির ধাক্কা লাগে এবং এই সময় সবাই গাড়িটির ভিতরেই ছিল।

ফায়ার ডিপার্টমেন্ট জানায়, এই দুর্ঘটনায় অ্যামট্রাকের কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সেই বাহনটিতে ৫০০ জন যাত্রী ছিল।

দ্য নর্থ চার্লসস্টোন পুলিশ ডিপার্টমেন্ট রেলরোড অপারেটর সিএসএক্স এই ঘটনার তদন্ত করে দেখছে।

তবে এই দুর্ঘটনার পর অ্যামট্রাক কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত