আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

শীঘ্রই ট্যাক্স রিফান্ড পেতে যাচ্ছেন লাখো মার্কিনী

শীঘ্রই ট্যাক্স রিফান্ড পেতে যাচ্ছেন লাখো মার্কিনী

ছবি: এলএবাংলাটাইমস

গত বছর যেসব কর্মহীন মার্কিনী ভাতা গ্রহণ করেছেন, তাদের মধ্যে ৪ লাখ ৩০ হাজার বাসিন্দার ট্যাক্স রিফান্ড প্রক্রিয়া শুরু করেছে আইআরএস। ফেডারেল এজেন্সি সোমবার (১ নভেম্বর) এই তথ্য জানান।

আইআরএস জানায়, গত বছর কর্মহীন ভাতা থেকে কর প্রদানের বিষয়টি বাতিল করা হয়েছে৷ আমেরিকান রেসকিউ প্ল্যানের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যেসব বাসিন্দারা ট্যাক্স প্রদান করেছিলেন, তাদের মধ্যে লাখ-লাখ মার্কিনী এই রিফান্ড পেতে যাচ্ছেন।

নতুন নিয়মে, যেসব বাসিন্দা বা পরিবার একত্রে ১ লাখ ৫০ হাজার ডলার থেকে কম আয় করেন, তাদের জন্য ২০২০ সালের কর্মহীন ভাতার ১০ হাজার ২০০ ডলার এর জন্য কোনো কর দিতে হবে না।

নতুন কিস্তির রিফান্ডের অর্থ দাঁড়াচ্ছে ৫১০ মিলিয়ন।

আইআরএস জানায়, এখন পর্যন্ত ১৬ মিলিয়ন ট্যাক্স প্রদানকারীকে তারা শনাক্ত করেছেন, যারা ভাতা গ্রহণ করেছেন এবং অ্যাডজাস্টমেন্ট পাবেন।

এখন পর্যন্ত ১১ দশমিক ৭ মিলিয়ন বাসিন্দাকে ট্যাক্স রিফান্ড করা হয়েছে যার মূল্য ১৪ দশমিক ৪ বিলিয়ন ডলার।

এই অর্থ পেতে বাসিন্দাদের তেমন কিছু করণীয় নেই, স্বয়ংক্রিয়ভাবে এই টাকা পেয়ে যাবেন বাসিন্দারা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত