আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ভার্জিনিয়ায় এক যুগ পর গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর জয়!

ভার্জিনিয়ায় এক যুগ পর গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর জয়!

ছবি: এলএবাংলাটাইমস

ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনে 'অপ্রত্যাশিত' জয় পেতে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী গ্লেন ইয়ংকিন। এখনো আনুষ্ঠানিক ফল ঘোষণা না হলেও গণমাধ্যমের জরিপে রিপাবলিকান প্রার্থীর জয় সুস্পষ্ট।

এখন পর্যন্ত ৯৯ শতাংশ ভোট গণনা করা হয়েছে৷ আর ডেমোক্র‍্যাটিক প্রার্থী টেরি ম্যাকঅলিফের থেকে তিনি ২ দশমিক ১ পয়েন্ট এগিয়ে আছেন।

২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ম্যাকঅলিফ গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনের সাম্প্রতিক সপ্তাহগুলোতে জনমত জরিপে ভাটা পরে তাঁর।

এর আগে গত বছর প্রেসিডেন্ট জো বাইডেন ভার্জিনিয়া রাজ্যে ১০ পয়েন্টের ব্যবধানে জয় লাভ করেছিলেন।

এদিকে, জয়ের আভাস পেয়ে ইয়ংকিন সমর্থকদের উদ্দেশ্যে বলেন, রাজ্যকে পরিবর্তন করতে তিনি সহসা কাজ শুরু করবেন।

রিপাবলিকান প্রার্থী বলেন, 'আমরা জনগণের সময় অনুসারে কাজ করবো, সরকারের চাহিদা অনুসারে নয়'।

বর্তমানে ভার্জিনিয়ার গভর্নর একজন ডেমোক্রেটিক। তাঁর নাম রালফ নর্থ্যাম। ভার্জিনিয়ার দ্বিতীয় মেয়াদে কেউ গভর্নর নির্বাচিত হতে পারেন না বিধায় নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি।

অন্যান্য  রাজ্যের গভর্নর নির্বাচনের সর্বশেষ খবর-

নিউ জার্সিতে এখন পর্যন্ত ৮৮ শতাংশ ভোট গণনা করা হয়েছে ও রিপাবলিকান চ্যালেঞ্জার জ্যাক সিয়াটারেলি অল্প ব্যবধানে ডেমোক্রেটিক গভর্নর ফিল মরফি থেকে এগিয়ে গেছেন।

অপরদিকে নিউ ইয়র্কে প্রত্যাশিত জয় পেতে যাচ্ছেন ডেমোক্রেটিক প্রার্থী এরিক অ্যাডামস। তিনি তাঁর পার্টি সহকর্মী বিল দে ব্লেসিও'র স্থলাভিষিক্ত হবেন।

এছাড়া বোস্টনে প্রথমবার এশিয়ান-আমেরিকান নারী মিশেল উই মেয়র হতে যাচ্ছেন। পিটসবার্গে জয় পেতে যাচ্ছেন প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র ডেমোক্রেটিক প্রার্থী এড গাইনে।

ভার্জিনিয়ায় ২০০৯ সালের পর থেকে ইয়ংকিন প্রথম রিপাবলিকান হিসেবে জয় পেতে যাচ্ছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত