আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ক্রিসমাস র‍্যালিতে গাড়ির চাপায় মৃত ৫, আহত ৪০

ক্রিসমাস র‍্যালিতে গাড়ির চাপায় মৃত ৫, আহত ৪০

ছবি: এলএবাংলাটাইমস

উইসকনসিনের মিলওয়াইকের একটি ক্রিসমাস র‍্যালিতে গাড়ির চাপায় ৫ জনের মৃত্যু হয়েছে ও ৪০ জন আহত হয়েছেন।

ওয়াউকেশার পুলিশ প্রধান ড্যান থম্পসন বলেন, বিকেল সাড়ে চারটার কিছু পরে একটি লাল এসইউভি শহরের ক্রিসমাস প্যারেডে প্রবেশ করে এবং একাধিক ব্যক্তিকে আঘাত করে।

লাইভ ভিডিওতে দেখা যায় র‍্যালি চলাকালীন অবস্থায় একটি গাড়ি সব বাঁধা ভঙ্গ করে তাতে প্রবেশ করে। গাড়িটি ইচ্ছাকৃতভাবে র‍্যালিতে প্রবেশ করানো হয়েছিলো বলে অনেকেই মনে করছেন।

আহত ব্যক্তিদের তাৎক্ষনিকভাবে এম্বুলেন্স ও পুলিশের সাহায্যে হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ প্রধান বলেন, ‘আহতদের মধ্যে অনেকেই শিশু। অনেকের প্রাণহানির আশংকাও আছে।‘
থম্পসন আরও বলেন, একজন পুলিশ কর্মকর্তা সন্দেহভাজন গাড়িটি থামানোর জন্য গুলি নিক্ষেপ করে। এতে কোন জনসাধারণ আহত হয়নি।

মেয়র শন রিলি বলেছেন যে তিনি বিশ্বাস করেন না যে জনগণের জন্য বর্তমান কোন বিপদ রয়েছে।
ওয়াউকেশার পুলিশ রবিবার রাতে শহরতলীর এলাকা এড়িয়ে চলার জন্য জনগণকে অনুরোধ করছিল।

ফায়ার প্রধান স্টিভেন হাওয়ার্ড সাংবাদিকদের জানিয়েছেন যে ঘটনার পরে তার বিভাগ ১১ জন প্রাপ্তবয়স্ক এবং ১২ জন শিশুকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেছে। শহরের পুলিশ বিভাগ পরে জানায় যে ওয়াউকেশার পাবলিক স্কুলগুলি সোমবার বন্ধ থাকবে

উইসকনসিনের গভর্নর টনি এভারস টুইটারে পোস্ট করে বলেছেন, "ক্যাথি এবং আমি আজ রাতে ওয়াউকেশা এবং এই মর্মান্তিক ঘটনা দ্বারা ক্ষতিগ্রস্ত সমস্ত শিশু, পরিবার এবং সম্প্রদায়ের সদস্যদের জন্য প্রার্থনা করছি। সাথে কৃতজ্ঞতা জানাই যারা সাথে সাথে ক্ষতিগ্রস্থদের সাহায্যে এগিয়ে আসছে। ‘

পুলিশ জানিয়েছে যে তারা সন্দেহভাজন গাড়িটি উদ্ধার করেছে এবং সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে।

ঘটনাটি নিয়ে এখনো তদন্ত চলছে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত