আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ওরেগনে কনসার্ট হলে বন্দুক হামলা, আহত ৬

ওরেগনে কনসার্ট হলে বন্দুক হামলা, আহত ৬

ছবি: এলএবাংলাটাইমস

ওরেগন অঙ্গরাজ্যের ইউজিন এলাকার একটি কনসার্ট হলে বন্দুক হামলার ঘটনায় ছয়জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ওরেগন পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে রাত ৯টা ২৯ মিনিটে ইউজিনের ডব্লিউওডব্লিউ হলের বাইরে একাধিক গুলি ছোঁড়ে কে বা কারা। এই সময় শিল্পী লিন বিন এবং জে ব্যাং পারফর্ম করছিলেন।

এদিকে এই গোলাগুলির ঘটনার পরেই দ্য ইউজিন পুলিশ ডিপার্টমেন্ট, ইউজিন স্প্রিংফিল্ড ফায়ারসহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনী সেখানে উপস্থিত হয়।   

শনিবার এক বিবৃতিতে ইউজিন পুলিশ ডিপার্টমেন্ট প্রধান ক্রিস স্কিনার বলেন, ‘বন্দুক হামলার ঘটনায় ছয়জন আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর’।

তবে এই বন্দুক হামলার পিছনে উদ্দেশ্য কে, সেটি এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে স্কিনার জানান, ‘সিটি অব ইউজিনে এটিই সবচেয়ে হাই-প্রোফাইল বন্দুক হামলার ঘটনা’।

বন্দুক হামলার ঘটনায় কারও মৃত্যু হয়নি। পুলিশ হামলাকারীকে এখনও খুঁজছে। পুলিশ জানায়, সর্বশেষ হুডি গায়ে দেওয়া এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা গেছে। তবে অন্যান্য বাসিন্দাদের এখন আর কোনো ঝুঁকি নেই। তবে আততায়ী ব্যক্তির কাছে অস্ত্র আছে বলে ধারণা করছে পুলিশ।  

ঘটনাটি নিয়ে এখনও তদন্ত চলছে। কারো কাছে এই হামলা সম্পর্কে কোনো তথ্য থাকলে 541-682-5111 নাম্বারে কল করতে অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত