আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গায় অগ্ন্যুৎপাত: যুক্তরাষ্ট্রে সুনামি সতর্কতা জারি

প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গায় অগ্ন্যুৎপাত: যুক্তরাষ্ট্রে সুনামি সতর্কতা জারি

ছবি: এলএবাংলাটাইমস

প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গার উপকূলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাবে সুনামি আঘাত হেনেছে। সুনামির আশঙ্কা রয়েছে যুক্তরাষ্ট্র ও জাপানেও।

প্রশান্ত মহাসাগরীয় উপকূল অঞ্চল থেকে দেশ দুইটির বাসিন্দাদের নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

গণমাধ্যমের খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঢেউ এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এছাড়া অগ্ন্যুৎপাতের পর জাপান উপকূলে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে। দেশটির দক্ষিণে এর মধ্যেই ১ দশমিক ২ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে টোঙ্গার উপকূলে হুনগা টোঙ্গা-হুনগা হাপাই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। এর প্রভাবে দেশটির দক্ষিণ প্রশান্ত মহাসাগর উপকূলে ভূকম্পন অনুভূত হয়। এর পরই টোঙ্গার আবহাওয়া দপ্তর দেশজুড়ে সুনামি সতর্কতা জারি করে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

টোঙ্গার রাজধানী নুকুআলোফা থেকে ৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত ওই আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতের পর রাজধানী পর্যন্ত ছাই উড়ে আসার খবর পাওয়া গেছে। টোঙ্গার ভূতাত্ত্বিক বিভাগ জানায়, আগ্নেয়গিরিতে বিস্ফোরণের পর ২০ কিলোমিটার পর্যন্ত গ্যাস, ছাই ও ধোঁয়া পৌঁছে যায়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত