আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে শীতকালীন ঝড়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজারো বাসিন্দা

যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে শীতকালীন ঝড়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজারো বাসিন্দা

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্র এবং কানাডায় আঘাত হেনেছে তীব্র শীতকালীন ঝড়। এর প্রভাবে দুই দেশের বিভিন্ন অঞ্চলে তুষার ও বরফ পড়েছে। ইতোমধ্যে ৮০ মিলিয়ন মানুষের উপর ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে।   

ইতোমধ্যে সাউথ-ইস্টার্নের বিভিন্ন রাজ্যের ১ লাখ ৪৫ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। সেই সাথে হাজারো ফ্লাইট বাতিল করা হয়েছে।  

ভার্জিনিয়া, জর্জিয়া এবং নর্থ ও সাউথ ক্যারোলিনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

দ্য ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, বিভিন্ন অঞ্চলে এক ফুটের মতো বরফ পড়ার সম্ভাবনা রয়েছে।

এনডব্লিউএস সতর্ক করে জানিয়েছে, তুষার এবং বরফ এর কারণে ভ্রমণ ঝুঁকিপূর্ণ, বিদ্যুৎ বিভ্রাট এবং গাছ উপড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।  

গণমাধ্যম সূত্র জানিয়েছে, হাইওয়ে পেট্রোল এর বরাতে একাধিক সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

একই সাথে বৈরি আবহাওয়ার প্রভাবে উপকূলীয় অঞ্চলে বন্যার সম্ভাবনা রয়েছে। নিউ ইয়র্ক সিটি এবং কানেকটিক্যাট এর কিছু অংশে রাস্তা এবং ভবন বিধ্বস্তের সম্ভাবনা রয়েছে।

ফ্লাইটএওয়ার ডাটা ট্রাকিং ওয়েবসাইট জানায়, যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার প্রায় ৩ হাজারের উপর ফ্লাইট বাতিল হয়ে গিয়েছে।

সাউথ ক্যারোলিনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার বাসিন্দাদের বাধ্য না হলে সড়কে যেতে মানা করেছেন। তিনি বলেন, ‘এটি একটি খুবই বাজে ঝড় হতে যাচ্ছে। ওটি উইকেন্ডে আঘাত হানবে এবং সোমবারেও এটি অব্যাহত থাকবে’।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত