আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ফ্লোরিডা উপকূলে জাহাজ উল্টে নিখোঁজ ৩৯ জন, উদ্ধার অভিযান চলছে

ফ্লোরিডা উপকূলে জাহাজ উল্টে নিখোঁজ ৩৯ জন, উদ্ধার অভিযান চলছে

ছবি: এলএবাংলাটাইমস

ফ্লোরিডা উপকূলে গত শনিবার (২২ জানুয়ারি) জাহাজ উল্টে নিখোঁজ রয়েছে অন্তত ৩৯ জন। ইউএস কোস্ট গার্ড কর্তৃপক্ষ তাদের খোঁজে এখনও অভিযান চালিয়ে যাচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজ উল্টে যাওয়ার বিষয়টি সর্বপ্রথম মঙ্গলবার জানা গেছে। একজন জেলে সর্বপ্রথম সিটি অব ফোর্ট পিয়ার্সের ৪৫ মাইল দূরে জাহাজের ভাঙ্গা অংশ ধরে এক ব্যক্তিকে ভাসমান অবস্থায় দেখতে পান।

পরবর্তীতে ওই ব্যক্তি জানান, জাহাজ নিয়ে এই দলটি শনিবার রাতে বাহামাসের বিমিনি থেকে যাত্রা শুরু করে এবং এক পর্যায়ে বাজে আবহাওয়ার কবলে পড়ে।  

যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানাচ্ছে, এই জাহাজটি খুব সম্ভবত মানব পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল।   

সাগর থেকে উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তিনি জানিয়েছেন, জাহাজে থাকা যাত্রীদের কেউই লাইফ জ্যাকেট পরিধান করা ছিল না।    

কর্তৃপক্ষ জানিয়েছে, ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধারে অভিযান এখনও অব্যাহত রয়েছে। মিয়ামি কোস্ট গার্ড জাহাজ এবং এয়ারক্রাফট ব্যবহার করে উদ্ধার অভিযানটি পরিচালনা করছে।

তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত জীবিত কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি।

বিমিনি দ্বীপটি বাহামাসের সবচেয়ে পশ্চিমের শহর এবং মিয়ামি থেকে এর অবস্থান মাত্র ৮০ মাইল দূরে।

কর্তৃপক্ষ নিখোঁজদের উদ্ধারে বিমিনি থেকে ফোর্ট পিয়ার্স পর্যন্ত ১৩৫ মাইলের উপর স্থানে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালয়ে যাচ্ছে।  

ফ্লোরিডা উপকূলে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে থাকে। বেশিরভাগই কিউবা এবং হাইতি থেকে অভিবাসী নিয়ে ফ্লোরিডার বিস্তৃত জলরাশি পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চায়।

এর আগে শুক্রবার ইউএস কোস্ট গার্ড একটি নৌকাবোঝাই ৮৮ জন হাইতির বাসিন্দাকে উদ্ধার করে আটক করেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত