আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র থেকে আটক আইএসের নারী ব্যাটালিয়নের নেত্রী

যুক্তরাষ্ট্র থেকে আটক আইএসের নারী ব্যাটালিয়নের নেত্রী

ছবি: এলএবাংলাটাইমস

সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নারী ব্যাটালিয়নকে নেতৃত্ব দেওয়ার সন্দেহে এক মার্কিন নারীকে অভিযুক্ত করা হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই তথ্য জানায়।

অভিযুক্ত আটক নারীর নাম অ্যালিসন ফ্লুক-একরেন। তার বিরুদ্ধে একটি বিদেশি জঙ্গিগোষ্ঠীকে সমর্থনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের একটি কলেজের ক্যাম্পাস ও একটি শপিং মলে হামলার পরিকল্পনা করেছিলেন তিনি।

মার্কিন সরকারের বিবৃতিতে বলা হয়, ৪২ বছর বয়সী এই নারী একসময় যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের বাসিন্দা ছিলেন। তিনি কমপক্ষে পাঁচটি ছদ্মনাম ব্যবহার করেছেন।

২০১৯ সালে প্রথম ভার্জিনিয়ার একটি ফেডারেল আদালতে অ্যালিসনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়। সিরিয়া থেকে আটকের পর গত শুক্রবার তাঁকে এফবিআইয়ের হেফাজতে পাঠানো হয়।

আগামীকাল সোমবার অ্যালিসনকে ইস্টার্ন ভার্জিনিয়ার ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করার কথা রয়েছে।

মার্কিন সরকারের বিবৃতি অনুযায়ী, জঙ্গিবাদে যুক্ত হতে বেশ কয়েক বছর আগে সিরিয়ায় পাড়ি জমান অ্যালিসন। অন্তত ২০১৪ সাল থেকে তিনি আইএসের হয়ে বেশ কিছু জঙ্গি তৎপরতায় অংশ নেন বলে অভিযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রের একটি কলেজের ক্যাম্পাসে হামলার পরিকল্পনা করেছিলেন অ্যালিসন। এ জন্য হামলাকারী নিয়োগ দেওয়ার কাজ করেছিলেন তিনি। তবে এ ব্যাপারে সরকারের বিবৃতিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

মার্কিন সরকারের বিবৃতিতে আরও বলা হয়, সিরিয়ায় আইএসের একটি নারী ব্যাটালিয়নের নেতা হিসেবে অ্যালিসনকে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি এই ব্যাটালিয়নের নারীদের একে-৪৭ অ্যাসল্ট রাইফেল, গ্রেনেড ও সুইসাইড বেল্ট ব্যবহারের প্রশিক্ষণ দিতেন।

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত জঙ্গিবাদী তৎপরতায় অ্যালিসন যুক্ত ছিলেন বলে অন্তত ছয় ব্যক্তি বলেছেন। তাঁরা আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের একটি শপিং মলের বেজমেন্ট গ্যারেজে বিস্ফোরকবাহী গাড়ি রেখে হামলা চালানোর ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন তিনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত