আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

লাস ভেগাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত ৯, আহত আরও ৬

লাস ভেগাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত ৯, আহত আরও ৬

ছবি: এলএবাংলাটাইমস

নর্থ লাস ভেগাসের নেভাদায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারটি শিশু রয়েছে। একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষের ফলে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নর্থ লাস ভেগাস পুলিশের মুখপাত্র অ্যালেক্স কিউইভাস জানিয়েছেন, শনিবার বিকেলে এই সংঘর্ষ ঘটে এবং এতে ১৫ জনের হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে মারা গেছেন ৯ জন। বাকিরা শরীরে বিভিন্ন ধরণের আঘাত পেয়েছেন।

তিনি বলেন, ‘এই দুর্ঘটনায় ছয়টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। একজন ডজ চ্যালেঞ্জার উচ্চগতিতে ট্রাফিক সিগন্যাল অমান্য করে গাড়ি চালানোর সময় একাধিক গাড়ির উপর আছড়ে পড়ে। এতে একে-একে বেশ ছয়টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়’।   

রবিবার এক সংবাদ বিবৃতিতে নর্থ লাস ভেগাস অ্যাক্টিং পুলিশ প্রধান জ্যাকুইলিন গ্রাভাট জানান, ডজ চ্যালেঞ্জারের গাড়িটি প্রথমে ইস্টবাউন্ড থেকে আসা দুইটি গাড়িকে ধাক্কা দেয়। এরপর ওয়েস্টবাউন্ড লেনের তিনটি গাড়ির সাথে সজোরে ধাক্কা খায়।

এর মধ্যে সংঘর্ষের প্রথম শিকার টয়োটা সিয়েনা ভ্যানে তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও চারটি শিশু ছিল। এদের সবাই ঘটনাস্থলেই মারা যায়।

সেই সাথে সংঘর্ষের জন্য দায়ী চ্যালেঞ্জার গাড়ির চালক ও যাত্রীও তৎক্ষণাৎ মারা যায়। দুর্ঘটনায় আহত আরেক ব্যক্তি গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

গ্রাভাট বলেন, ‘এই দুর্ঘটনার জন্য একমাত্র দায়ী হচ্ছে গতি। তবে এর পিছনের অন্যান্য সম্ভাব্য কারণ ও করোনার অফিসের রিপোর্টগুলোও খতিয়ে দেখা হচ্ছে’।

দ্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনাস্থলে তদন্তে সহায়তার জন্য পাঠানো হচ্ছে বলে জানিয়েছে।

এই দুর্ঘটনার পর নর্থ লাস ভেগাস মেয়র জন লি এবং কাউন্সিলওম্যান পামেলা গোয়েন্স-ব্রাউন এক সংবাদ বিবৃতি করে গভীর শোক প্রকাশ করেছেন।

এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত