আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ বাঁধাতে চাইছে যুক্তরাষ্ট্র: পুতিন

রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ বাঁধাতে চাইছে যুক্তরাষ্ট্র: পুতিন

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে মূলত ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধ বাঁধাতে চাইছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র মূলত রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের জন্য যুদ্ধকে একটি কৌশল হিসেবে বেছে নিতে চাইছে।

পুতিন আরও বলেছেন, যুক্তরাষ্ট্র মূলত ন্যাটোর বর্ধিতকরণ নিয়ে রাশিয়ার উদ্বিগ্নতাকে গুরুত্ব দিচ্ছে না, যদিও ইউক্রেন মূলত ওয়েস্টার্ন মিলিটারি অ্যালায়েন্সে যোগ দিতে চাইছে।

যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলো সবসময়ই দাবি করেছে এসেছে যে রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালাতে চাইছে। কিন্তু রাশিয়া বরাবরই এই দাবী অস্বীকার করে গেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইউএস সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন টুইটারে জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্র অর্থহীন এই সংঘর্ষ প্রতিরোধে সবসময় প্রতিজ্ঞাবদ্ধ ছিল’।

এদিকে স্প্যানিশ পত্রিকা এল পায়াসের সূত্র ধরে জানা গেছে, গত সপ্তাহে ইউএস এবং ন্যাটো রাশিয়াকে গুরুত্বপূর্ণ কিন্তু গোপনীয় ডকুমেন্ট পাঠিয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র রাশিয়াকে ইউক্রেন সংক্রান্ত উত্তেজনা প্রশমিত করার অনুরোধ জানিয়েছে বিনিময়ে নিউক্লিয়ার অস্ত্র বিষয়ে আলোচনার প্রস্তাব জানিয়েছে।

এদিকে ন্যাটোর এক কর্মকর্তা জানিয়েছেন, ফাঁস হওয়া কোনো তথ্য বিষয়ে মন্তব্য করতে রাজি নয় সংস্থাটি। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানায়, মস্কো সংবাদপত্রের এই রিপোর্ট সম্পর্কে অবগত আছে। তবে তারা এটা ফাঁস করেনি এবং এই বিষয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি নয়।   

সাম্প্রতিক সপ্তাহে রাশিয়া ইউক্রেন সীমান্তের কাছে ১ লাখ সৈন্য নিয়ে মহড়া করেছে। সৈন্যরা সবাই ট্যাংক, আর্টিলারি, গোলাবারুদ এবং এয়ার পাওয়ার নিয়ে সৈন্য সমাবেশ ঘটিয়েছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি হুশিয়ারি দিয়ে জানান, রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ করে তবে সেটি শুধু দুই দেশের মধ্যকার যুদ্ধ থাকবে না, এটা পুরোদমে ইউরোপে ছড়িয়ে যাবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত