আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মিনিয়াপোলিসে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণের মৃত্যু, বিক্ষোভ শুরু

মিনিয়াপোলিসে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণের মৃত্যু, বিক্ষোভ শুরু

ছবি: এলএবাংলাটাইমস

ডাউনটাউন মিনিয়াপোলিসে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ এক তরুণের মৃত্যুর ঘটনায় হাজারো মানুষ বিক্ষোভ শুরু করেছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) হত্যার দায়ে অভিযুক্ত পুলিশের শাস্তির দাবিতে এই বিক্ষোভ চলমান রয়েছে।

গত সপ্তাহের শুরুর দিকে আমির লোকি নামের এই তরুণ পুলিশের গুলিতে মারা যায়। তার অ্যাপার্টমেন্টে ‘নো-নক’ অভিযান চালিয়ে তাকে গুলি করে পুলিশ। এতে আমির মৃত্যু হয়।

বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে লোকির নামে স্লোগান দেওয়ার পাশাপাশি ‘নো জাস্টিস, নো পিস’ স্লোগান দিয়ে মিনেসোটার গভর্নমেন্ট প্লাজার সামনে অবস্থান করছেন। তিনদিন আগে পুলিশের গুলিতে নিজ বাড়ির সোফায় মারা যায় আমির লোকি।

এদিকে আমিরের মৃত্যুর পরেরদিন ভিডিও ফুটেজ প্রকাশ করা পুলিশ। সেখানে দেখা যায় লোকি একটি সোফায় কম্বলের নিচ থেকে একটি বন্দুক হাতে নিয়ে বসে আছে। এর কয়েক মুহুর্ত পরেই তার উপর গুলি চালায় পুলিশ।  

পুলিশ জানায়, অফিসাররা ‘নো-নক’ সার্চ ওয়ারেন্ট পরিচালনা করছিল। এই ধরণের অভিযানে পুলিশ কারো বিরদ্ধে অভিযান চালালে তাকে বুঝতে না দিয়েই অভিযান পরিচালনা করা হয়।  

সেইন্ট পল পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানায়, ওই এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি হোমিসাইড বিষয়ে তদন্ত করতে যায় পুলিশ। তবে লোকির বিরুদ্ধে কোনো সার্চ ওয়ারেন্ট ছিল না। সেই সাথে পুলিশ জানিয়েছে, এই অভিযানের সাথে লোকির সম্পৃক্ততা কী বা তাকে কেনো গুলি করা হয়েছে, সেই বিষয়ে এখনও সুস্পষ্ট তথ্য নেই।

বৃহস্পতিবার ইন্টেরিম মিনিয়াপোলিস পুলিশ প্রধান অ্যামেলিয়া হুফম্যান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কাউন্টি অ্যাটর্নি অফিস গোলাগুলির ঘটনা তদন্ত করে দেখছে। সেই সাথে আমির পুলিশকে গুলি ছুঁড়তে উদ্যত হয়েছিল বলেও জানান তিনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত