নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু
সুপ্রিম কোর্টের বিচারপতি পদে বাইডেনের মনোনয়ন ঘোষণা
ছবি: এলএবাংলাটাইমস
সুপ্রিম কোর্টের নতুন বিচারক হিসেবে কেটাঞ্জি ব্রাউন জ্যাকসনকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, 'কেটাঞ্জি দেশের অন্যতম মেধাবী আইনজ্ঞ'।
সিনেটের মনোনয়ন পেলে ২৩৩ বছরের ইতিহাসে তিনি হতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ বিচারপতি।
জুন মাসে সুপ্রিম কোর্টের বিচারক স্টিফেন ব্রেয়ার অবসরে যাচ্ছে। তাঁর স্থলাভিষিক্ত হবেন কেটাঞ্জি।
মনোনয়নের পর বিচারক কেটাঞ্জি বলেন, 'আমি মনোনয়ন পেয়ে গর্বিত'।
প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার এই মনোনয়ন ঘোষণা করে বলেন, 'কেটাঞ্জি একজন চমৎকার প্রার্থী। তিনি স্বাধীনচেতা, সততায় আপোষহীন এবং আদর্শবাদী'।
বর্তমানে সিনেটে ডেমোক্রেটিক-রিপাবলিকানদের ৫০-৫০ সমতা রয়েছে। ডেমোক্রেটিক সবাই বাইডেন মনোনীত প্রার্থীকে ভোট দিলে কামালা হ্যারিসের ভোট এর মাধ্যমে কেটাঞ্জি চূড়ান্ত হতে পারেন।
তবে নতুন বিচারপতি হিসেবে তিনি নিয়োগ পেলেও সুপ্রিম কোর্টে ৬-৩ সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে থাকবে।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন