আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

রাশিয়া থেকে তেল ও জ্বালানী আমদানীতে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ

রাশিয়া থেকে তেল ও জ্বালানী আমদানীতে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ

ছবি: এলএবাংলাটাইমস

রাশিয়া থেকে তেল ও অন্যান্য জ্বালানী আমদানীর উপর নিষেধাজ্ঞা জারি করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (৮ মার্চ) জো বাইডেন এই সিদ্ধান্তের কথা জানান।

প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউক্রেনের উপর রাশিয়ার সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে কংগ্রেসের উভয় দলের আইনপ্রণেতারা রাশিয়ান তেল ও জ্বালানি আমদানীর উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে দাবি জানিয়ে আসছিলেন।

এর প্রেক্ষিতেই অবশেষে প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণাটি দেন। তবে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দাম ক্রমবর্ধমানভাবে বেড়েই চলেছে।

প্রেসিডেন্ট জো বাইডেন জানান, রাশিয়ার অর্থনীতি পঙ্গু আঘাত করার উদ্দেশ্যে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমাদের কোনো বন্দরে রাশিয়ার কোনো তেলবাহী জাহাজ ভীড়তে পারবে না।

ইউএস ডিপার্টমেন্ট অব এনার্জির সূত্রমতে, ২০২১ সালের ডিসেম্বর মাসে আমেরিকার মোট জ্বালানি চাহিদার ৫ শতাংশের কম এসেছে রাশিয়ান তেল দিয়ে। ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় আমেরিকা রাশিয়ার তেল ও জ্বালানির উপর অনেক কম নির্ভরশীল।

ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা শুরু হওয়ার পর থেকেই আমেরিকা ও এর মিত্র পশ্চিমা দেশগুলো রাশিয়ার অর্থনীতি দূর্বল করতে নানাবিধ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া রাশিয়ান এলিট শ্রেণী ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপরও নানাবিধ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত