আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

হাসপাতালে ভর্তি আছেন সুপ্রিম কোর্টের বিচারপতি থমাস

হাসপাতালে ভর্তি আছেন সুপ্রিম কোর্টের বিচারপতি থমাস

ছবি: এলএবাংলাটাইমস

সুপ্রিম কোর্টের বিচারপতি ক্লিয়ারেন্স থমাস অসুখে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২০ মার্চ) সুপ্রিম কোর্ট এই তথ্য প্রকাশ করেছে।

এক বিবৃতিতে সুপ্রিম কোর্ট জানায়, ক্লিয়ারেন্স থমাস (৭৩) ওয়াশিংটন ডিসির শিবলি মেমোরিয়াল হাসপাতালে ভর্তি আছেন। শুক্রবার ফ্লু-জনিত বা এই সংক্রান্ত কোনো প্রদাহে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হোন তিনি।

দুইদিন ধরে হাসপাতালে ভর্তি থাকলেও এই খবর কেনো আগে প্রকাশ করা হয়নি, সেই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি সুপ্রিম কোর্ট। থমাসকে বর্তমানে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হচ্ছে এবং তাঁর লক্ষণগুলো উন্নতির দিকে। দিন দুয়েকের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি।

এদিকে সোমবার থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেন মনোনীত প্রার্থী কেটাঞ্জি ব্রাউন জ্যাকসনের শুনানি শুরু হতে যাচ্ছে। আগামী চারদিন ব্যাপী সিনেটে এই শুনানি চলবে। থমাস শুনানিতে অংশ নিতে না পারলেও সিলেকশনে অংশ নিবেন বলে জানানো হয়।

১৯৯১ সাল থেকে থমাস সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সেশনের পর তিনি পদ থেকে অবসর নিবেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত