আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

নিউইয়র্কে চলন্ত ট্রেনে বন্দুক হামলায় নিহত ১

নিউইয়র্কে চলন্ত ট্রেনে বন্দুক হামলায় নিহত ১

যুক্তরাষ্ট্রে প্রতিদিনই ঝরছে তাজা প্রাণ। এবার নিউইয়র্ক শহরে চলন্ত ট্রেনে বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ট্রেন স্টেশনে থামার পর পালিয়ে যায় হামলাকারী। তাকে ধরতে অভিযান চলছে। এদিকে শহরজুড়ে গুলির ঘটনা বাড়তে থাকায় আতঙ্কিত সাধারণ মানুষ।

যুক্তরাষ্ট্রের ক্যালির্ফোনিয়ায় বন্দুক হামলার রেশ কাটতে না কাটতেই একই ঘটনা ঘটে নিউইয়র্কে। রোববার (২২ মে) সকালে শহরের ব্যস্ততম একটি সাবওয়ের চলন্ত ট্রেনে গুলি চালানো হয়। এতে মারাত্মকভাবে আহত হন ৪৮ বছর বয়সী এক ব্যক্তি। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, এ ঘটনার আগে ট্রেনে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে দেখা যায় হামলাকারীকে। একপর্যায়ে বিনা উসকানিতে এক যাত্রীকে লক্ষ্য করে আচমকাই গুলি চালায় সে। পরে ক্যানাল স্ট্রিট স্টেশনে ট্রেন থামলে সেখানে নেমে দ্রুত পালিয়ে যায় হামলাকারী।

নিউইয়র্ক পুলিশের এক কর্মকর্তা বলেন, সকাল ১১টার দিকে আমরা গুলির ঘটনা জানতে পারি। পরে সেখানে গিয়ে ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে আহত অবস্থায় পাই। দুর্ভাগ্যজনকভাবে তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় আমরা তদন্ত শুরু করেছি। হামলাকারী পালিয়ে গেলেও তাকে শিগগিরই ধরতে পারবো বলে আশা করছি।

এরইমধ্যে সাবওয়ে স্টেশন ও এর আশপাশের এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রজুড়ে গুলির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। বৃহস্পতিবার শিকাগোতে বন্দুকধারীর গুলিতে অন্তত দুজন নিহত হন। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশ। আর সবশেষ শনিবার ক্যালির্ফোনিয়ায় একটি পার্টিতে হামলায় আরও দুজন প্রাণ হারান।

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা দীর্ঘদিনের সামাজিক সমস্যা। এর সমাধানে নানাভাবে চেষ্টা করছে দেশটির সরকার। কিন্তু কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না। দেশটির বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বন্দুক হামলায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ।

যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন ওয়েবসাইট বলছে, চলতি বছর এখন পর্যন্ত অন্তত দুই শতাধিক মানুষ বন্দুক হামলায় নিহত হয়েছেন। আহত অন্তত এক হাজার। গেল এপ্রিলেই মিনেসোটা ও পেনসিলভেনিয়ায় বন্দুক হামলায় অন্তত ৯ জনের মৃত্যু হয়।

বড়দিন ঘিরে বিভিন্ন স্থানে তিনবার বন্দুক হামলা চালানো হয়। এ মাসেই পিটসবার্গে একটি পার্টিতে হামলায় নিহত হন দুই কিশোর। সাউথ ক্যারোলাইনায় একটি ব্যস্ত শপিং মলে বন্দুক হামলায় আহত হন অন্তত ১৪ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত