আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

টেক্সাসে লরি থেকে ৪৬ মরদেহ উদ্ধার!

টেক্সাসে লরি থেকে ৪৬ মরদেহ উদ্ধার!

ছবি: এলএবাংলাটাইমস

টেক্সাস অঙ্গরাজ্যে একটি পরিত্যক্ত লরি থেকে কমপক্ষে ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৪ শিশুসহ আরও ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে লরিতে থাকা সবাই অভিবাসী।

টেক্সাসের সান অ্যান্টোনিওর শহরতলিতে লরিটি পড়ে ছিল। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, জরুরি সেবা বিভাগের উল্লেখযোগ্যসংখ্যক সদস্য লরিটি ঘিরে রেখেছেন।

কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় পুলিশ এ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

তবে শহরটিতে এখন গ্রীষ্মকাল চলছে। সোমবার তাপমাত্রা ৪৯ দশমিক ৪ ডিগ্রিতে গিয়ে ঠেকে।

একটি টিভি চ্যানেল জানিয়েছে, সান অ্যান্টোনিও শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেললাইনের পাশে লরিটির সন্ধান মেলে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে ২৫০ কিলোমিটার দূরে শহরটি অবস্থিত।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, লরিচালকের হদিস পাওয়া যাচ্ছে না। সান অ্যান্টোনিও পুলিশ চালকের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে।

এই প্রাণহানির জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট। এই প্রাণহানি বাইডেনের ‘প্রাণঘাতী উন্মুক্ত সীমান্তনীতির’ ফলাফল বলে মন্তব্য করেন তিনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত