আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ইন্ডিয়ানায় শপিংমলে বন্দুক হামলা, মৃত ৩

ইন্ডিয়ানায় শপিংমলে বন্দুক হামলা, মৃত ৩

ছবি: এলএবাংলাটাইমস

ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিস শহরের কাছে একটি শপিং মলের ফুডকোর্টে বন্দুকধারীর হামলায় ৩ জনের মৃত্যু হয়েছে।

এই হামলার আহত হয়েছেন আরও দুজন। পরে সশস্ত্র এক পথচারী ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করেন।

স্থানীয় সময় রোববার এ ঘটনা ঘটে। গ্রিনউড পুলিশের প্রধান জিম আইসনকে উদ্ধৃত করে ইন্ডিয়ানাপোলিস স্টার জানায়, সন্ধ্যার দিকে গ্রিনউড পার্ক মলে হামলার এ ঘটনা ঘটে।

সশস্ত্র এক পথচারী গুলির ঘটনাটি দেখে বন্দুকধারীকে গুলি করেন।

পত্রিকাটি বলছে, বন্দুকধারী একা ছিলেন। তাঁর কাছে একটি বন্দুক ও কয়েক ম্যাগাজিন গুলি ছিল।

হতাহত সব ব্যক্তি, বন্দুকধারী কিংবা ওই পথচারীর নাম প্রকাশ করেনি পুলিশ।

যুক্তরাষ্ট্রে স্কুল, কর্মস্থল ও জনসমাগমস্থলে বন্দুক হামলার ঘটনা নিয়মিত ঘটছে। গত মে থেকে নিউইয়র্কের একটি সুপারশপে, টেক্সাসের একটি বিদ্যালয়ে এবং ইলিনয়ে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুক হামলা হয়।

এরপর যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়।

কিছু নির্দিষ্ট অ্যাসল্ট আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করে প্রস্তাবিত একটি আইন চলতি সপ্তাহে গ্রহণ করবে মার্কিন হাউস জুডিশিয়ারি কমিটি। গত শুক্রবার প্যানেলটি এ কথা জানিয়েছে। তবে এটি সিনেটে পাস হবে না বলেই মনে করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত