আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্পের বাড়ি থেকে জব্দ ৩ শতাধিক গোপন নথি

ট্রাম্পের বাড়ি থেকে জব্দ ৩ শতাধিক গোপন নথি

ছবি: এলএবাংলাটাইমস

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাড়ি 'মার-এ-লাগোতে' তল্লাশি চালিয়ে তিন শতাধিক গুরুত্বপূর্ণ ও গোপন রাষ্ট্রীয় নথি জব্দ করা হয়েছে।

জব্দ করা এসব নথির মধ্যে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের জাতীয় নিরাপত্তা–সংক্রান্ত নথিও রয়েছে।

সাম্প্রতিক সময়ে একাধিকবার ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি মার-এ-লাগোয় তল্লাশি চালানো হয়। খবরে জানা যায়, প্রাথমিকভাবে চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্পের বাড়ি থেকে ১৫০টির বেশি গোপন নথি জব্দ করা হয়েছে। এগুলো যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভের নথি। এরপর গত জুনে সেখান থেকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বেশকিছু গোপন নথি জব্দ করা হয়। আর সর্বশেষ চলতি মাসের শুরুতে এফবিআইয়ের সদস্যরা তল্লাশি চালিয়ে ট্রাম্পের বাড়ি থেকে বাদবাকি গোপন নথি জব্দ করেন।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রতিনিধি ও ট্রাম্পের প্রতিনিধি কেউই কোনো মন্তব্য করেননি। এদিকে ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালিয়ে ফাইল জব্দ করার ঘটনায় একটি মামলা করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ওই নথিগুলো নিয়ে বিচার বিভাগের তদন্ত বন্ধের আদেশ দিতে আদালতে আবেদন জানিয়েছেন তিনি। গতকাল সোমবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের একটি আদালতে মামলাটি করা হয়।

ট্রাম্পের মামলার আবেদনটি করা হয়েছে এমন একজন বিচারকের আদালতে, যাঁকে ২০২০ সালে ট্রাম্প নিজেই মনোনয়ন দিয়েছিলেন। মামলায় ট্রাম্পের আইনি দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, চলতি মাসের শুরুতে এফবিআইয়ের সদস্যরা যে নথিগুলো জব্দ করেছেন, সেগুলো যাচাই–বাছাইয়ের জন্য যেন স্বতন্ত্র একজন কৌঁসুলি নিয়োগ দেওয়া হয়। বিচার বিভাগ যেন তা যাচাই–বাছাই না করে।

নিয়ম অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্টদের আবশ্যিকভাবে তাঁদের সব নথি ও ই–মেইল কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল আর্কাইভে জমা দিতে হয়। ২০২১ সালের জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর হোয়াইট হাউস থেকে ফ্লোরিডার বাড়িতে সরিয়ে নেওয়া নথিগুলো ট্রাম্প নিয়মবহির্ভূতভাবে রেখেছিলেন কি না, তা জানতে তদন্ত করছে এফবিআই।

 

এফবিআইয়ের তথ্যমতে, ৮ আগস্ট ট্রাম্পের বাড়িতে ১১ সেট গোপনীয় নথি পেয়েছে তারা। ওই গোপন নথিগুলো ঠিকমতো সামলে না রাখায় ট্রাম্পকে তদন্তের মুখোমুখি করা হচ্ছে। তবে ট্রাম্প কোনো ধরনের অপকর্ম করার কথা অস্বীকার করেছেন। তাঁর দাবি, ওই নথিগুলো গোপনীয় নয়।

এদিকে ট্রাম্পের আইনজীবীরা আদালতে করা আবেদনে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর দাপ্তরিক দায়িত্ব পালনের সময় যেসব আলোচনা করেছেন, সেগুলো নিরপেক্ষভাবে পর্যালোচনা করে যাচাই–বাছাইয়ের মাধ্যমে শুধু একজন স্পেশাল মাস্টার বা স্বতন্ত্র একজন কৌঁসুলি জনস্বার্থ রক্ষা করতে পারেন।

ফ্লোরিডার আদালতে জমা দেওয়া ২৭ পৃষ্ঠার নথিতে ট্রাম্পের আইনি দল অভিযোগ করেছে, ট্রাম্প যেন ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী না হতে পারেন সে চেষ্টায় তাঁর ফ্লোরিডার বাড়িতে এ তল্লাশি চালানো হয়েছে। অন্যদিকে বিচার বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের মামলা সম্পর্কে কৌঁসুলিরা অবগত রয়েছেন। আদালতে এ বিষয়ে যথাযথ জবাব দেওয়া হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত