আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ট্রাম্পের বাড়ি থেকে উদ্ধারকৃত নথি যাচাই করবে ন্যাশনাল ইন্টিলিজেন্স

ট্রাম্পের বাড়ি থেকে উদ্ধারকৃত নথি যাচাই করবে ন্যাশনাল ইন্টিলিজেন্স

ছবি: এলএবাংলাটাইমস

চলতি মাসের শুরুতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসভবন মার-এ-লাগোতে তল্লাশী অভিযান চালিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) - এর জব্দকৃত গুরুত্বপূর্ণ নথিগুলো যাচাই-বাছাই করার প্রস্তুতি নিচ্ছে ন্যাশনাল ইন্টিলিজেন্স।

কংগ্রেসের নেতাদের উদ্দেশ্যে পাঠানো একটি চিঠিতে ন্যাশনাল ইন্টিলিজেন্সের পরিচালক এভ্রিল হেইন্স জানান, প্রাসঙ্গিক নথিগুলো নিয়ে 'ক্ল্যাসিফিকেশন রিভিউ' করা হবে।

দ্য ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজি) এবং দ্য অফিস অব ন্যাশনাল ইন্টিলিজেন্স (ওডিএনআই) একসাথে হয়ে এই রিভিউ করবে। যেসব নথি জব্দ করা হয়েছে এবং এর সাথে প্রাসঙ্গিক নথিগুলো যাচাই-বাছাই করা হয়েছে।

চেয়ার অব দ্য হাউজ ওভারসাইট অ্যান্ড রিফর্ম কমিটি রিপ্রেজেন্টেটিভ ক্যারোলিন ম্যালোনি এবং হাউজ ইন্টিলিজেন্স কমিটির চেয়ার রিপ্রেজেনটেটিভ অ্যাডাম স্কিফের উদ্দেশ্যে এই চিঠি পাঠানো হয়েছে।

এদিকে রবিবার (২৮ আগস্ট) এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ব্লান্ট জানান, হোয়াইট হাউজ ছেড়ে আসার আগে যেসব গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর নথি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাথে করে মার-এ-লাগোতে নিয়ে এসেছিলেন, সে সমস্ত নথি আগেই ট্রাম্পের ফিরিয়ে দেওয়া উচিত ছিল।

তবে ব্লান্ট জানান, কেন্দ্রীয় তদন্তকারীরা এই বিষয়টি সম্পর্কে আগে কেনো সিনেট ইন্টিলিজেন্স কমিটিকে জানাননি, এই বিষয়ে তাদের জবাবদিহি করতে হবে।

তিনি জানান, বিষয়টি যে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সমস্যা, সেটি ওভারসাইট কমিটিকে আগেই জানানো উচিত ছিল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত