আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

মিসিসিপিতে সুপেয় পানির সংকটে প্রায় ২ লাখ বাসিন্দা

মিসিসিপিতে সুপেয় পানির সংকটে প্রায় ২ লাখ বাসিন্দা

ছবি: এলএবাংলাটাইমস

মিসিসিপির জ্যাকসনে সুপেয় ও নিত্যব্যবহার্য পানির অভাব দেখা দিয়েছে। ভারী বর্ষণ এবং বন্যায় ১ লাখ ৮০ হাজার বাসিন্দা পানির অভাবে ভুগছেন।

বৃষ্টিতে পানির উচ্চতা বেড়ে শহরের প্রধান ওয়াটার ট্রিটমেন্ট ফ্যাসিলিটি নষ্ট হয়ে গেছে। ফলে পানির অভাবে ভুগছেন বাসিন্দারা।

ইতোমধ্যে রাজ্যজুড়ে স্টেট অব ইমার্জেন্সি জারি করা হয়েছে। সাময়িকভাবে বন্ধ রয়েছে রেস্টুরেন্ট এবং সব ব্যবসাপ্রতিষ্ঠান।

এছাড়া আগামী এক মাস পানি ফুটিয়ে ব্যবহার করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভারি বৃষ্টিতে পার্ল রিভারের পানি উপচে ওবি কার্টিস ওয়াটার প্লান্ট ডুবিয়ে দিয়েছে।

সিটি হল সোমবার জানিয়েছে, নদীর পানি ওয়াটার ফ্যাসিলিটিতে ঢুকে গেছে। এই ওয়াটার ফ্যাসিলিটি থেকে প্রতিদিন ৫০ মিলিয়ন পানি বিতরণ করা হয়।

ইতোমধ্যে সিটি এবং স্টেট কর্তৃপক্ষ সুপেয় পানির বোতল বাসিন্দাদের মধ্যে বিতরণ শুরু করা হয়েছে। এছাড়া ওয়াটার ট্যাংক দিয়ে টয়লেটের পানি বিতরণ করা হচ্ছে। মিসিসিপি ন্যাশনাল গার্ড সাহায্য করছে এই কাজে।

জ্যাকসন সিটির সকল পাবলিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে ভার্চুয়াল ক্লাস চালু করা হয়েছে। এই অঞ্চলে ৮০ শতাংশ আফ্রিকান আমেরিকানের বাস।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত