আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

রানির শেষকৃত্যে অংশ নিতে লন্ডনে বাইডেন

রানির শেষকৃত্যে অংশ নিতে লন্ডনে বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নিতে লন্ডনে পৌঁছেছেন জো বাইডেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টার কিছু আগে বাইডেনকে বহনকারী উড়োজাহাজটি লন্ডন স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করে।

সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আছেন ফার্স্ট লেডি জিল বাইডেন।

আজ রোববার রানি এলিজাবেথের কফিনে বাইডেন শ্রদ্ধা জানাবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া তিনি আজ ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

কাল সোমবার রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া। এদিন বেলা ১১টার দিকে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে এ অন্ত্যেষ্টিক্রিয়া হবে।

রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা যুক্তরাজ্যে যাচ্ছেন। ইতিমধ্যে অনেকে দেশটিতে পৌঁছে গেছেন।

যুক্তরাজ্য সফরকালে দেশটির নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে বাইডেনের একটি বৈঠক করার কথা ছিল। কিন্তু পরিকল্পিত বৈঠকটি বাতিল করা হয়েছে। বৈঠকটি কেন বাতিল করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত