আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

হারিকেন ইয়ানে অন্তত ৪৫ জনের প্রাণহানি

হারিকেন ইয়ানে অন্তত ৪৫ জনের প্রাণহানি

ছবি: এলএবাংলাটাইমস

মারাত্মক প্রাকৃতিক দূর্যোগ মুখোমুখি হয়েছে ফ্লোরিডা। ইয়ান এর আঘাতে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।

শনিবার (১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) হারিকেন ইয়ান যখন আঘাত হানে, তখন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ মাইল বা ২৪০ কিলোমিটার। হারিকেনের তাণ্ডবে গোটা রাজ্য তছনছ হয়ে গেছে। অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বহু গাড়ি ভেসে গেছে। ১০ লাখের বেশি বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। প্রচণ্ড বাতাস এবং মুষলধারে বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ফ্লোরিডার ২৬ লাখ বাসিন্দা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের। সেখানকার হারডি কাউন্টির সব বাসিন্দাই বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন।

এর আগে ইয়ান ফ্লোরিডার ইতিহাসে সবচেয়ে মারাত্মক ঘূর্ণিঝড় হতে পারে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (ফেমা) সদর দপ্তরে তিনি এমন মন্তব্য করেন।

বাইডেন বলেন, ‘এটি ফ্লোরিডার ইতিহাসে সবচেয়ে মারাত্মক হারিকেন হতে পারে। সংখ্যা এখনো অস্পষ্ট, কিন্তু আমরা প্রাথমিকভাবে বড় ধরনের প্রাণহানি হতে পারে বলে শুনছি।’

উল্লেখ্য, ফ্লোরিডা মূলত একটি উপদ্বীপ। মার্কিন এ অঙ্গরাজ্যের একদিকে আটলান্টিক মহাসাগর, অন্যদিকে মেক্সিকো উপসাগর।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত