আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

পেলোসির স্বামীর ওপর হামলাকারীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ দায়ের

পেলোসির স্বামীর ওপর হামলাকারীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ দায়ের

ছবি: এলএবাংলাটাইমস

হাউজ স্পিকার স্পিকার ন্যান্সি পেলোসির স্বামীর ওপর হামলাকারী ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) সান ফ্রান্সিসকোর বাড়িতে পেলোসির স্বামী পল পেলোসির (৮২) ওপর হাতুড়ি নিয়ে হামলা চালান এক ব্যক্তি। তাঁকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। তারা বলছে, গ্রেপ্তার ব্যক্তির নাম ডেভিড ডেপাপে (৪২)।

হামলায় পল আহত হয়েছেন। তিনি মাথা ও হাতে আঘাত পেয়েছেন। হাসপাতালে নেওয়ার পর তাঁর অস্ত্রোপচার হয়েছে। তাঁর পূর্ণ সুস্থতা আশা করছেন চিকিৎসকেরা।

গ্রেপ্তার ডেপাপেকেও হাসপাতালে নেওয়া হয়েছে। পলের ওপর হামলার কারণ কী, তা বলতে পুলিশ প্রাথমিকভাবে অস্বীকৃতি জানায়।

হামলাকারী বাড়িতে ঢুকে ন্যান্সি পেলোসিকেও খুঁজছিলেন। হামলার সময় তিনি ওয়াশিংটনে ছিলেন। পরে তিনি সান ফ্রান্সিসকোতে ফিরে আসেন।

আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। নির্বাচনের দুই সপ্তাহের কম সময় আগে এই হামলার ঘটনা দেশটিতে রাজনৈতিক সহিংসতার ভয় জাগিয়েছে। এই নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারিত হবে।

শেরিফ কার্যালয়ের অনলাইন রেকর্ড অনুয়ায়ী, গ্রেপ্তার ডেপাপেকে কারাগারে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারাত্মক অস্ত্র দিয়ে হামলা, বয়স্ক ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার, হুমকিসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে।

সান ফ্রান্সিসকোর জেলা অ্যাটর্নি অফিস এই ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত