আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

“বাংলা ভাষার চর্চা শুরু করতে হবে ঘর থেকে”

“বাংলা ভাষার চর্চা শুরু করতে হবে ঘর থেকে”

মাতৃভাষা বাংলা চর্চা আর ভাষার বিকাশে কবিতা, গান উপন্যাস ইত্যাদির চর্চা ঘর থেকে শুরু করতে হবে। আর সেক্ষেত্র প্রথমে বাবা-মাকেই নেতৃত্ব দিতে হবে এবং পরবর্তী প্রজন্মকে বাংলা ভাষায় লিখিত অফুরন্ত রিসোর্সের সাথে পরিচয় করিয়ে দিতে হবে।

সম্প্রতি ওয়াশিংটন ডিসি তৃতীয় বইমেলার শেষ দিনে “ঘরে ঘরে বাংলা চর্চা” শীর্ষক এক প্যানেল আলোচনায় আলোচকগণ এসব কথা বলেন। দৈনিক সমকালের ওয়াশিংটন ডিসি প্রতিনিধি শাহিদ মোবাশ্বের-এর সঞ্চালনায় অনুষ্ঠিত ঐ আলোচনা সভায় রাজধানী ওয়াশিংটন ডিসি’র সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে দারিদ্র ও বেকারত্ব বিমোচনে সরকারি সেবা কর্মসূচির সাফল্য ও প্রায়োগিকতা নির্ণয় বিষয়ক গবেষক রায়হান আহমদ এবং ইউএস ডিপার্টমেন্ট অব হেল্থ এন্ড হিউম্যান সার্ভিসের স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক অসমতা বিষয়ক পরিসংখ্যানিক গবেষণা পরিচালক ডক্টর সাদেক আর চৌধুরী এবং ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার এজেডএম সাজ্জাদ হোসেন সবুজ অংশগ্রহণ করেন।

রায়হান আহমদ বলেন, “প্রবাসে ছেলেমেয়েরা তাদের সকল পাঠ্যপুস্তকের ইলেকট্রনিক কপি সহজেই ডাউনলোড করে পড়তে পারে যে সুযোগ বাংলা ভাষার পাঠ্যপুস্তকের ক্ষেত্রে একেবারেই সীমিত। এই সুযোগ বাড়াতে হবে। সেইসাথে বাংলা ভাষায় গান, কবিতা, নাটক, উপন্যাস ইত্যাদি সহজলভ্য করতে হবে। সর্বোপরি প্রত্যেক ঘর থেকে বাবা-মাকেই বাংলা চর্চা বাড়াতে হবে যার প্রভাব সন্তানদের মাঝে পড়বে।”

সাদেক চৌধুরী বলেন, “প্রবাসে ভিন্ন পরিবেশ আর সংস্কৃতিতে আমরা ছেলেমেয়েদের বড় করছি বিধায় মাতৃভাষা বাংলা চর্চা আমাদের জন্য আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, “পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ যুগে যুগে সংস্কৃতি, ঐতিহ্য, মূল্যবোধ আর জীবনধারা রক্ষার জন্য যুদ্ধ করেছে। অথচ আমরা এই প্রবাসে অর্থবিত্ত আর জীবনের প্রয়োজনীয় চাহিদা পূরণের পরও আমাদের নিজস্ব সংস্কৃতিকে হারিয়ে ফেলছি এবং পরবর্তী প্রজন্মকে আমাদের সংস্কৃতি, মূল্যবোধ, ভাষার সাথে পরিচিত করতে ব্যর্থ হচ্ছি! বিষয়টি আমাদের জন্য বড় এক চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের ভাষা চর্চা অপরিহার্য।”

সাজ্জাদ হোসেন সবুজ বলেন, “বাংলা ভাষা চর্চা ও বিকাশে আগামী প্রজন্মের মাঝে পাঠাভ্যাস গড়া এবং বাংলায় প্রকাশিত বই পড়ার গুরুত্ব তুলে ধরতে হবে। সেইসাথে টিভি চ্যানেলগুলোতে সঠিক উচ্চারণ চর্চার বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনার করতে হবে।

বইমেলায় ‘ভয়েজ অব আমেরিকা’ বাংলা বিভাগের প্রাক্তন প্রধান রোকেয়া হায়দারসহ যুক্তরাষ্ট্র, কানাডা ও বাংলাদেশ থেকে আগত বিপুল সংখ্যক বইপ্রেমী গুরুত্বপূর্ণ ঐ আলোচনায় উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/এনএইচ

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত