আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

দেশজুড়ে শুরু হয়েছে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ

দেশজুড়ে শুরু হয়েছে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ

ছবি: এলএবাংলাটাইমস

মঙ্গলবার (৮ নভেম্বর) দেশজুড়ে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কংগ্রেসের নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের প্রতিটিতে এবং সিনেটের এক-তৃতীয়াংশ বা ৩৫টি আসনে ভোট গ্রহণ হচ্ছে। এ ছাড়া অঙ্গরাজ্য পর্যায়ে গভর্নরসহ বিপুলসংখ্যক আসনে ভোট গ্রহণ হচ্ছে।

ডেমোক্র্যাট নেতারা বলছেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা জয় পেলে গর্ভপাতের অধিকার হরণসহ দেশের বিভিন্ন আইনে পরিবর্তন নিয়ে আসবেন। এতে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকিতে পড়বে।

অন্যদিকে, রিপাবলিকান নেতারা বলেছেন, দেশের জনগণ ক্রমবর্ধমান মূল্যস্ফীতিতে বাইডেনের নীতিমালাগুলো দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছেন।

প্রচারে রিপাবলিকানরা আশা প্রকাশ করেছেন, তাঁরা কংগ্রেসে জয় ফিরে পাবেন। আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, তাঁর দল ডেমোক্রেটিক পার্টি চমক উপহার দেবে।

সোমবার মেরিল্যান্ডে জড়ো হওয়া উল্লসিত জনতার উদ্দেশে বাইডেন বলেন, ‘আজ আমরা উত্থান-পতনের মুখে দাঁড়িয়ে আছি। আমরা খুব ভালো করে জানি যে আমাদের গণতন্ত্র ঝুঁকিতে আছে। আমরা এটাও জানি যে এটিকে সুরক্ষা দেওয়া যাবে কি না, তা এখন আপনাদের হাতে নির্ভর করছে।’

কিছুক্ষণ পরই হোয়াইট হাউসে ফিরে বাইডেন আরও খোলাখুলি কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি মনে করি, আমরা সিনেটে জয় পাব। প্রতিনিধি পরিষদের লড়াইটা তুলনামূলক কঠিন হবে।’

নির্বাচন পর্যবেক্ষণকারী নির্দলীয় বিশেষজ্ঞরা আভাস দিয়েছেন, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে বেশি আসন পাবেন। বিশ্লেষকেরা বলেছেন, কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ পেতে রিপাবলিকানদের যে একটি আসনে জয় প্রয়োজন, সেটিও পেতে পারেন তাঁরা।

ফিশার বলেন, ‘ডেমোক্র্যাটদের জন্য খুব সামান্যই ভালো খবর আছে।’

ওহাইও অঙ্গরাজ্যের সমাবেশে ট্রাম্পের সমর্থকেরা লাল রঙের বেসবল ক্যাপ ও কালো রঙের টি–শার্ট গায়ে যোগ দিয়েছিলেন। টি-শার্টে ছিল যুক্তরাষ্ট্রের পতাকার ছবি। এর সঙ্গে লেখা ছিল ‘যিশু আমার ত্রাণকর্তা, ট্রাম্প আমার প্রেসিডেন্ট’।

গতকাল হোয়াইট হাউস বলেছে, আজ নির্বাচনকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো হুমকির তথ্য এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেই। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, তারা দেশজুড়ে ৬৪টি এলাকায় ভোট কার্যক্রম পর্যবেক্ষণ করবে।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আগাম ভোট পর্যবেক্ষণকারী সংস্থা ইউএস ইলেকশন প্রজেক্ট বলেছে, ৪ কোটি ৩০ লাখের বেশি মার্কিন নাগরিক ইতিমধ্যে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, হাড্ডাহাড্ডি লড়াইয়ের এলাকাগুলোর ফলাফল পেতে এবং কংগ্রেসের নিয়ন্ত্রণ কার কাছে যাচ্ছে, তা পুরোপুরি নিশ্চিত হতে কয়েক দিন কিংবা কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত