আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সিনেটের নিয়ন্ত্রণ রইলো ডেমোক্রেটিকদের হাতেই

সিনেটের নিয়ন্ত্রণ রইলো ডেমোক্রেটিকদের হাতেই

ছবি: এলএবাংলাটাইমস

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হয়েছেন ডেমোক্র্যাটরা। অর্থাৎ সিনেটের নিয়ন্ত্রণ নিতে রিপাবলিকানরা ব্যর্থ হয়েছে।

৮ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন হয়। নির্বাচনের চার দিন পর নেভাদা অঙ্গরাজ্যের ফলাফল পাওয়ার মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে যে ডেমোক্র্যাটরা সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছেন।

নেভাদা ডেমোক্র্যাট নেতা ক্যাথেরিন কর্টেজ মাস্তো সামান্য ব্যবধানে জয় পেয়েছেন। তাঁর এই জয়ের মধ্য দিয়ে মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা দাঁড়িয়েছে ৫০। রিপাবলিকানদের আসন ৪৯টি।

এখনো জর্জিয়া অঙ্গরাজ্যের ফলাফল বাকি রয়েছে। আগামী মাসে দ্বিতীয় দফার নির্বাচনের মাধ্যমে জর্জিয়ার ফলাফল নির্ধারিত হবে।

জর্জিয়ায় রিপাবলিকান প্রার্থী জিতলেও সিনেট ডেমোক্র্যাটদের হাতে থাকবে। কারণ, সিনেটে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ‘টাই-ব্রেকিং’ ভোট রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতার প্রথম দুই বছরে সিনেটে এই একই ঘটনা ঘটতে দেখা গেছে। কোনো বিষয়ে দুই দলের ভোট যখন সমানসংখ্যক হয়েছে, তখন কমলা হ্যারিস ‘টাই-ব্রেকিং’ ভোট দিয়ে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টিকে উদ্ধার করেছেন।

এখন সিনেটের যে চিত্র দাঁড়িয়েছে, তা প্রেসিডেন্ট বাইডেনকে তাঁর ক্ষমতার বাকি দুই বছর সুবিধা দেবে।

বাইডেন তাঁর মনোনীত ব্যক্তিদের দিয়ে ফেডারেল আদালতের বিচারকের শূন্য পদ পূরণ করতে পারবেন। তিনি তাঁর পছন্দের ব্যক্তিকে প্রশাসনে নিয়োগ দিতে পারবেন।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, কোনো বিচারপতি যদি অপ্রত্যাশিতভাবে অবসরে যান কিংবা মৃত্যুবরণ করেন, তাহলে সুপ্রিম কোর্টের শূন্য আসনে বাইডেনের মনোনীত ব্যক্তির নিয়োগ রিপাবলিকানরা আটকাতে পারবেন না। ২০১৬ সালে সিনেটের তৎকালীন সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান পার্টি প্রেসিডেন্ট বারাক ওবামার মনোনীত বিচারপতি প্রার্থীর নিয়োগ আটকে দিয়েছিল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত