আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

লালন সংগীত-সন্ধ্যায় মাতলো ফিলাডেলফিয়া

লালন সংগীত-সন্ধ্যায় মাতলো ফিলাডেলফিয়া

পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে লালন সংগীত সন্ধ্যা। সম্প্রতি নর্থ ইস্ট ফিলাডেলফিয়ার স্থানীয় একটি হল রুমে সংগীত সন্ধ্যাটি অনুষ্ঠিত হয়। লোকগীতি ও লালন সংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে গান শোনার জন্য মানুষের ঢল নেমেছিল।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বরেণ্য কিংবদন্তী বংশীবাদক গাজী আব্দুল হাকিম, স্থানীয় বিশিষ্ট সংগীত শিল্পী জলি দাশ, তবলায় তপন মোদক, বংশীবাদক মো. মনিরুজ্জামান, অক্টোপ্যাডে সজীব মোদক এবং সাউন্ড সিষ্টমে স্বপন দাশ ছিলেন।

উৎসবে অংশ নেয়া গুনীজনেরা বলেছেন, এটি ফিলাডেলফিয়ার স্মরণকালের শ্রেষ্ঠ অনুষ্ঠান। নভেম্বরের ২য় সপ্তাহে শীতের শুরুতে ফিলাডেলফিয়ার আবহাওয়া কনকনে ঠান্ডা ছিলো। এর মধ্যেও দর্শকদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।

সন্ধ্যা ৭ টায় শুরু হওয়া এই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আব্দুল হাফিজ চৌধুরী, কামরুল হাসান এবং জোহরা খাতুন কলি এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ আশরাফুল ইসলাম আরিফ।

প্রথমেই আব্দুল হাফিজ চৌধুরী অনুষ্ঠানের সূচনা করেন এবং বাংলাদেশ এবং আমেরিকার জাতিয় সংগীত পরিবেশন করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানান, জলি দাশ, জোহরা খাতুন কলি, রোকসানা পারভিন, কামরুল হাসান এবং আশরাফুল ইসলাম আরিফকে। জাতীয় সংগীতের পর অতিথি শিল্পীরা মঞ্চে আসন গ্রহণ করেন। শিল্পীদের ফুলের তোড়া দিয়ে বরন করেন নেন ফারহানা আফরোজ পাপিয়া, জোহরা খাতুন কলি এবং জলি দাস। পরে শিল্পীদের উত্তরীয় পরিয়ে দেন জনাব আবু আমিন চৌধুরী, শাহিদা আফরোজ নিপু এবং শর্মিলা গুহ রায়।

শিল্পীদের উত্তরীয় পরানোর পর পরই আব্দুল হাফিজ চৌধুরী লালনের জীবনী, বদরুজ্জামান আলমগীর লালনের সহজিয় এবং সুফিজম সম্পর্কে, ইসরাত জাহান পিকু ফরিদা পারভীন সম্পর্কে এবং ড. শহিদুল্লাহ্ লালন সাঁইয়ের কুষ্টিয়ার আঁকড়া বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরেন।

এরপর মহান বিজয় দিবসকে সামনে রেখে দেশাত্ববোধক গান দিয়ে লালন কন্যা ফরিদা পারভিনকে অনুষ্ঠান শুরু করার জন্য অনুরোধ করেন জোহরা খাতুন কলি। দর্শকের উদ্দেশ্য বেশ কয়েকটি গান শুনানোর পরপরই দর্শকদের শাড়ি থেকে বেশ কয়েকটি গান গাওয়ার অনুরোধ আসে, দর্শকদের অনুরোধের গানগুলোও তিনি একে একে সবগুলো গেয়ে যান। এদিন অনুষ্ঠানের শেষ পর্বে ফরিদা পারভিন লালনের গান দিয়ে দর্শকদের বিমোহিত করেন।

এলএবাংলাটাইমস/এনএইচ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত