আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

প্রতিনিধি পরিষদে কতটা সংকটে পড়বেন বাইডেন?

প্রতিনিধি পরিষদে কতটা সংকটে পড়বেন বাইডেন?

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) নিয়ন্ত্রণ নিয়েছে রিপাবলিকানরা। মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টের ৪৩৫টি আসনের মধ্যে প্রয়োজনীয় ২১৮টি জিতেছে তারা। প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ২১১টি আসন। কয়েকটি আসনের ফল ঘোষণা এখনও বাকি। কিন্তু এতে রিপাবলিকানদের বিজয়ে প্রভাব পড়বে না। এতদিন নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ছিল ডেমোক্র্যাটদের হাতে। প্রশ্ন উঠছে, নিম্নকক্ষ হাতছাড়া হওয়ায় কতটা সংকটে পড়তে পারেন জো বাইডেন।

নিম্নকক্ষের এ বিজয়কে উদযাপন করছেন হাউসে রিপাবলিকান দলের নেতা কেবিন ম্যাকার্থি। দুই কক্ষ দু'দলের হাতে যাওয়ায় যুক্তরাষ্ট্রে আইন প্রণয়ন এবং বিভিন্ন বিল পাসের ওপর প্রভাব পড়বে। ডেমোক্র্যাটদের সামনে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে প্রতিনিধি পরিষদ। সেখানে ডেমোক্র্যাটদের এমনভাবে বিল তুলতে হবে, যাতে সেগুলো রিপাবলিকানরা আটকে না দেয়। আর প্রতিনিধি পরিষদে কোনো বিল বা আইন পাস হয়ে গেলে তা উচ্চ কক্ষে গিয়ে আটকানোর সম্ভাবনা কম। কারণ, সেখানে ডেমোক্র্যাটরা সংখ্যায় বেশি। বিবিসির খবরে বলা হয়, সামান্য ব্যবধানে জিতেছে রিপাবলিকানরা। তবে এ ব্যবধান ডেমোক্র্যাট বাইডেনের এজেন্ডা আটকে দেওয়ার জন্য যথেষ্ট।

আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেস কার্যকর হবে। এরই মধ্যে রিপাবলিকানরা হাউস স্পিকার ন্যান্সি পলোসির উত্তরসূরি নির্বাচন করবেন। নতুন স্পিকার হতে পারেন কেবিন ম্যাকার্থিই। রিপাবলিকানদের অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তিনি এ-ও বলেছেন, দেশব্যাপী ডেমোক্র্যাটরা প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছে। এক বিবৃতিতে তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা পরিস্কারভাবে তাঁদের উদ্বেগের কথা প্রকাশ করেছেন। তাঁরা চান জিনিসপত্রে কম মূল্য, তাঁরা চান নির্বাচনে অধিকার সংরক্ষণ করতে ও গণতন্ত্রকে রক্ষা করতে। তিনি বলেন, যাঁরা তাঁর সঙ্গে কাজ করতে চান, তিনি তাঁর সঙ্গেই কাজ করবেন; তিনি ডেমোক্র্যাট হোন, আর রিপাবলিকান।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত