আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

গাঁজা খামার থেকে ৪ চীনা নাগরিকের মৃতদেহ উদ্ধার

গাঁজা খামার থেকে ৪ চীনা নাগরিকের মৃতদেহ উদ্ধার

ছবি: এলএবাংলাটাইমস

ওকলাহোমার প্রত্যন্ত অঞ্চলে গাঁজার খামার থেকে ৪ জন চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

ওকলাহোমার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, উ চেন নামে ৪৫ বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) ১৫শ মাইল দূরে ফ্লোরিডা থেকে তাকে আটক করা হয়। ওকলাহোমা নগরী থেকে ৫৫ মাইল উত্তরে হেনেসি শহরের কাছে ফোনকল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং মরদেহ এবং মরদেহ উদ্ধার করে।

ওকলাহোমা কর্তৃপক্ষ গাঁজা চাষের অনুমতি দেয়। তবে খামারটি লাইসেন্সপ্রাপ্ত কিনা তা স্পষ্ট নয়। পুলিশ বলছে, সন্দেহভাজন ওই ব্যক্তি গত রোববার ৫টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে প্রবেশ করেন যেখানে বেশ কয়েকজন কর্মী ছিলেন।

ওকলাহোমা স্টেট ব্যুরো অব ইনভেস্টিগেশন জানিয়েছে, হত্যাকাণ্ডের আগে তিনি ‘উল্লেখযোগ্য সময় ওই ভবনের ভেতরে ছিলেন’।

১০ একর বিস্তৃত এলাকাজুড়ে শুধু ৩ জন পুরুষ ও একজন নারী ছিলেন। আহত আরও একজনকে হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ‘একটি উল্লেখযোগ্য ভাষার’ বাধার কারণে নিহতদের পরিবারকে এখনও বিষয়টি জানানো হয়নি।

একটি স্বয়ংক্রিয় গাড়ির রেজিস্ট্রেশন প্লেট রিডার এবং তার গাড়ি ট্র্যাক করার পর সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয় মিয়ামি বিচ থেকে। পুলিশ বলছে, তার বিরুদ্ধে হত্যা ও হত্যার উদ্দেশ্যে গুলি চালানোসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তবে তার জাতীয়তা জানা যায়নি।

তবে পুলিশ ধারণা করছে, আগেই ভুক্তভোগীদের সঙ্গে পরিচয় ছিল সন্দেহভাজন ওই ব্যক্তির।

ওকলাহোমা স্টেট ব্যুরো অব ইনভেস্টিগেশনের স্ট্যান ফ্লোরেন্স সোমবার এপি নিউজ এজেন্সিকে জানান, তারা পরিচিত কিনা বা তারা সহকর্মী কিনা তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তারা এক সঙ্গে কাজ করতেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত